আজ কেরলের বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান, নতুন নিয়ম নিয়ে প্রশ্ন তুললেন হাবাস

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ তথা আইএসএল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ তথা আইএসএল। গতবারের মতো এবারও আরব সাগরের তীরে অবস্থিত গোয়াতে বসতে চলেছে দেশের একনম্বর ফুটবল লিগের আসর। ফতোরদা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স।

গত মরশুমে ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড। ফাইনালে মুম্বই সিটি এফসি-র কাছে ১-০ ব্যবধানে হেরে সন্তুষ্ট থাকতে হয়েছে হাবাসের দলকে। তবে সেটা নিয়ে ভাবতে নারাজ এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। গতবারের তুলনায় দল অনেক শক্তিশালী করে তুলেছে কলকাতার এই খ্যাতনামা ক্লাবটি। একাধিক তারকা ফুটবলারকে সই করিয়েছে তিনবারের আইএসএল চ্যাম্পিয়নরা। তাঁদের মধ্যে অন্যতম হলেন হুগো বৌমাস এবং জনি কাউকো।

বৌমাস গত মরশুমে মুম্বই সিটি এফসি-র হয়ে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন। গোল করতে বেশ পটু এই স্প্যানিশ ফরোয়ার্ড। আর জনি কাউকো গত ইউরো কাপে ফিনল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। হাবাসের মাঝমাঠের অন্যতম অস্ত্র হয়ে উঠতে পারেন এই মিডিও।

ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এটিকে মোহনবাগান কোচ জানান, ‘আক্রমণাত্মক নাকি রক্ষণাত্মক ফুটবল খেলব সেটা এখনই বলা সম্ভব নয়। সেটা দল দেখেই একজন কোচ সিদ্ধান্ত নেন। আমিও সেই রাস্তাতেই হাঁটব। ৯০ মিনিটের খেলায় অনেক কিছুই হতে পারে। তবে আমাদের লক্ষ্য হবে তিন পয়েন্ট’।

পাশাপাশি, চলতি মরশুমে আইএসএলের নয়া নিয়ম নিয়েও প্রশ্ন তুলে দেন হাবাস। তাঁর মতে, ‘চার বিদেশি খেলানোর নতুন নিয়মের আমি কোনও যুক্তি খুঁজে পাচ্ছি না। একজন বিদেশি কমিয়ে কী এমন লাভ হবে বুঝতে পারছি না? বিদেশিরা এখানে খেলতে আসে। ওরা সকলেই ভালো ফুটবলার’।

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর