হন্ডুরাসে মহিলা কারাগারে দাঙ্গায় নিহত ৪১

এর আগে ২০১২ সালে হন্ডুরাসে ভয়াবহ দাঙ্গার ঘটনায় ৩৬১ বন্দির মৃত্যু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: হন্ডুরাসে একটি মহিলা কারাগারে দাঙ্গা ও হিংসার ঘটনায় মৃত্যু হল ৪১ জন নারীর। স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটেছে হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমের তামারার নামের কারাগারে।

কারাগারের মধ্যে এই ভয়াবহ দাঙ্গায় ৪১ জন মহিলার মৃত্যুতে ‌‘মারা’ গ্যাংকে দায়ী করেছেন সে দেশের প্রেসিডেন্ট। ওই গ্যাং এর আগেও কারাগারে হিংসার ঘটনায় জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। হন্ডুরাসের পুলিশের তরফে মুখপাত্র ইউরি মোরা এই ঘটনার বিষয়ে বলেছেন, ‘বেশিরভাগ নারীকেই পুড়িয়ে ফেলা হয়েছে। তবে রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমের তামারার নামের ওই কারাগারে বন্দীদের গুলি বা ছুরিকাঘাত করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।’ তিনি জানিয়েছেন, ফরেনসিক টিম এখনও পর্যন্ত ৪১ নারীর মৃতদেহ উদ্ধার করেছে।

দাঙ্গায় ৪১ জন মহিলার নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গুলিবিদ্ধ হয়ে ও ছুরিকাঘাতে জখম হওয়া ৭ জনকে তেগুসিগালপা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো হুঁশিয়ারি দিয়েছেন কড়া ব্যবস্থা নেওয়ার। তিনি অভিযোগ করেছেন, মারা গ্যাংয়ের এটি পরিকল্পিত দাঙ্গা। উল্লেখ্য এর আগে ২০১২ সালে হন্ডুরাসে ভয়াবহ দাঙ্গার ঘটনায় ৩৬১ বন্দির মৃত্যু হয়।

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?