অক্সিজেন প্রায় শেষের মুখে, খোঁজ মেলেনি অতলান্তিকে নিখোঁজ ডুবোজাহাজের

গত রবিবার ডুব দেওয়ার পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ডুবোজাহাজটির সঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ঘড়ির কাঁটা যত গড়াচ্ছে ততই সন্ধানকারীদের রক্তচাপ বাড়ছে। বৃহস্পতিবার ভারতীয সময় সকাল এগারোটা পর্যন্ত সন্ধান মেলেনি অতলান্তিকের জলে ডুবে যাওয়া ডুবোজাহাজ ‘টাইটান সাবমার্সিবল’-এর। অথচ জাহাজটিতে থাকা অক্সিজেন প্রেআয় নিঃশেষ হওয়ার মুখে। বড়জোড় আরও কয়েক ঘন্টা চলতে পারে মজুত অক্সিজেনে। তার মধ্যেই দুঃসংবাদ শুনিয়েছে মার্কিন উপকূল রক্ষী বাহিনী। মঙ্গলবার সনার যন্ত্রে যে শব্দ ধরা পড়েছিল, তা নিখোঁজ ডুবোজাহাজের নাও হতে পারে বলে জানিয়েছেন মার্কিন উপকূল রক্ষী বাহিনীর এক মুখপাত্র।

গত রবিবারই অতলান্তিকের জলের প্রায় ১২ হাজার ফুট গভীরে থাকা ‘টাইটানিক’ এর ধ্বংসাবশেষ দেখতে ডুবোজাহাজ ‘টাইটান সাবমার্সিবল’ এর সওয়ারি হয়েছিলেন ব্রিটেন ও পাকিস্তানের পাঁচ ধনকুবের। কিন্তু জলে ডুব দেওয়ার পৌনে দু’ঘন্টার মধ্যেই ডুবোজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর তার পর থেকেই শুরু হয়েছে আতঙ্কের প্রহর গোনা। গত চার দিন ধরে কার্যত আতলান্তিকের গভীরে তন্নতন্ন করে তল্লাশি চলছে নিখোঁজ ‘টাইটান সামবার্সিবল’-এর।

কেননা, নিখোঁজ হওয়া ডুবোজাহাজটিতে পাঁচ পর্যটকের জন্য ৯৬ ঘন্টার অক্সিজেন মজুত ছিল। ফলে বৃহস্পতিবার দুপুরের মধ্যেই ওই অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কথা। আর অক্সিজেন ফুরিয়ে গেলে ডুবোজাহাজে থাকা পাঁচ পর্যটকের বেঁচে থাকার আশাও শেষ হয়ে যাবে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে নিখোঁজ ডুবোজাহাজের সন্ধান কার্য। মার্কিন উপকূল বাহিনীর পাশাপাশি তল্লাশি অভিযানে নেমেছে কানাডিয়ান রয়্যাল এয়ারফোর্স, বেসরকারি একাধিক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা। নামানো হয়েছে রোবটও।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত