পাকিস্তানের পরবর্তী প্রধান বিচারপতি সেনার ‘মানসপুত্র’ কাজী ফয়েজ ইশা

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে পাকিস্তানের প্রধান বিচারপতির কুর্সিতে বসবেন ‘কুখ্যাত’ ইশা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বিচারপতির আসনে বসে কার্যত পাকিস্তানের সেনাবাহিনীর অপরাধমূলক কাজকর্মকে স্বীকৃতি দিয়েছেন। নিরীহ মানুষকে সুবিচার পাইয়ে দেওয়ার পরিবর্তে সরাসরি দুর্নীতিবাজ আর লুটেরাদের ‘রক্ষাকবচ’ দিয়েছেন। পাকিস্তানের আম আদমির চোখে সবচেয়ে ঘৃণিত হয়ে ওঠা বিচারপতি কাজী ফয়েজ ইশাকে পরবর্তী প্রধান বিচারপতি পদে নিয়োগ করলেন রাষ্ট্রপতি আরিফ আলভি। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সুপারিশ মেনেই নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে পাকিস্তানের প্রধান বিচারপতির কুর্সিতে বসবেন ‘কুখ্যাত’ ইশা।

ইতিমধ্যেই পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে কাজী ফয়েজ ইশার নাম চূড়ান্ত হওয়ায় রাগে ফুঁসছেন সাধারণ মানুষ থেকে আইনজীবীরা। তাঁদের মতে, সরকার ও সেনাবাহিনীর অবৈধ কার্যকলাপের ক্ষেত্রে যাতে দেশের শীর্ষ আদালত বাধা হয়ে না দাঁড়াতে পারে তার জন্যই মেরুদণ্ডহীন বিচারপতি হিসেবে পরিচিত কাজী ফয়েজ ইশাকে বেছে নেওয়া হয়েছে।

দেশের বর্তমান প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল  গত বছরের ২ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েছিলেন। আর দায়িত্বভার গ্রহণের পর থেকে গত ১৬ মাসে একাধিকবার দেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় একের পর এক রায় দিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে যেমন অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিলেন তেমনই প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারিকে অবৈধ ঘোষণা করে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছিলেন। নিরপেক্ষ হওয়ার কারণে দেশের বর্তমান সরকার ও তাদের মদতদাতা সেনাবাহিনীর রোষের মুখে পড়তে হয়েছে প্রধান বিচারপতিকে। এমনকী কু‍ৎসিত ভাষায় তাঁর বিরুদ্ধে আক্রমণও শানিয়েছেন মরিয়ম নওয়াজ, রানা সানাউল্লাহ, মরিয়ম অওরঙ্গজেবের মতো শাসক জোটের নেতা-নেত্রীরা। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশের রাজনীতি থেকে মাইনাস করতে বিশেষ পরিকল্পনা নিয়েছেন সেনাপ্রধান আসিম মুনীর। আর তার সেই পরিকল্পনা কার্যকর করতে প্রধান বিচারপতির আসনে বসানো হচ্ছে শাসকদলের লেজুড়বৃত্তিতে পারদর্শী বিচারপতি কাজী ফয়েজ ইশাকে।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত