রাশিয়ার ভোরেনেজ শহরে তেলের ঘাঁটিতে আগুন লাগাল ওয়াগনার বাহিনী

অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩০টি ইঞ্জিন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: রাশিয়ায় ঢুকেই ধ্বংসলীলা শুরু করে দিল ইভজেনি প্রিগোজিনের নেতৃত্বাধীন ভাড়াটে সৈন্য হিসেবে পরিচিত ওয়াগনার বাহিনী। শনিবার বিকেলে ভোরেনেজ শহরের একটি তেলের ঘাঁটিতে আগুন ধরিয়ে দিয়েছে ওয়াগনার সেনারা। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩০টি ইঞ্জিন। তেলের ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে জরুরি পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছেন ভোরেনেজের আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার গুসেভ।

গত বছরের ফেব্রুয়ারি থেকেই ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই শুরু করেছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইভজেনি প্রিগোজিনের নেতৃত্বাধীন ওয়াগনার বাহিনী। মূলত ভাড়াটে সেনা হিসেবে কুখ্যাতি রয়েছে সংগঠনটির। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করলেও গত মাস দুয়েক ধরেই মস্কোর কাছ থেকে প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র না পাওয়া নিয়ে বার বার ক্ষোভ উগরে দিয়েছিলেন ওয়াগনার বাহিনীর প্রধান ইভজেনি প্রিগোজিন।

গতকাল শুক্রবার আচমকাই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ছেড়ে উল্টে রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে ভাড়াটে সেনারা। ইতিমধ্যেই ইউক্রেন সীমান্ত লাগোয়া রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-ডন ও ভোরেনেজ শহরের দখল নেওয়ার দাবি করেছেন ওয়াগনার প্রধান। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যাচ্ছে, ভোরেনেজ শহরের একটি তেলের ডিপো দাউ-দাউ করে জ্বলছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো এলাকা। ওয়াগনার বাহিনীর সেনারাই তেলের ঘাঁটিতে আগুন ধরিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। খুনে মানসিকতার জন্য কুখ্যাত প্রিগোজিনের বাহিনীর সদস্যদের হাত থেকে বাঁচতে ভোরেজেনের বাসিন্দাদের বাড়ির বাইরে না বের হওয়ার অনুরোধ জানিয়েছেন গভর্নর আলেকজান্ডার গুসেভ।

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌