করণের পর শঙ্কর মহাদেবন, বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি থেকে পেলেন ‘ডক্টর’ উপাধি

আমি সত্যিই এখন বিশেষ, বোধ করছি, সম্মানিত বোধ করছি। আমি এতদিন যা কাজ করেছি এটি তার ফলাফল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্যে ইউনাইটেড কিনডম অর্থাৎ UK পার্লামেন্ট থেকে বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তথা প্রযোজক করণ জোহর। চলতি বছরেই বলিউডে ২৫ বছর সম্পন্ন করেছেন করণ জোহর। তাঁর অনেক ছবির শুটিং হয়েছে UK-এর বিভিন্ন শহরে। যা বিদেশের মাটিতেও দারুণ খ্যাতি অর্জন করেছিল। তাই করণের সঙ্গে UK-সরকারের দীর্ঘদিনের সম্পর্ক। সেই কারণেই UK-পার্লামেন্ট থেকে তাঁকে সম্মানিত করা হয়। এবার এই তালিকায় জুড়ল আরও একজন ভারতীয় তারকার নাম। হ্যাঁ, সম্প্রতি বিশিষ্ট সুরকার-গায়ক শংকর মহাদেবানকে সঙ্গীত ও শিল্পকলায় অসামান্য অবদানের জন্য বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি থেকে ডক্টরেট উপাধিতে ভূষিত করা হল। অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল, গত ২৩ জুন রয়্যাল বার্মিংহাম কনজারভেটোয়ারে।

৫৬ বছর বয়সী গায়ক তাঁর দীর্ঘ কেরিয়ারে বলিউডকে একাধিক আইকনিক গান উপহার দিয়েছেন। কয়েক যুগ ধরে বলিউডে রাজত্ব করছেন তিনি। দিয়েছেন একাধিক ভাষার গান উপহার। পুরস্কার পাওয়ার পর এদিন গায়ক তাঁর অভিজ্ঞতা শেয়ার করে এই অসামান্য সন্মাদনার জন্যে বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানালেন। এএনআই-এর সঙ্গে কথোপকথনে মহাদেবন বলেছেন, “আমি সত্যিই এখন বিশেষ, বোধ করছি, সম্মানিত বোধ করছি। আমি এতদিন যা কাজ করেছি এটি তার ফলাফল। আমি বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি এবং সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এই সম্মানজনক ডক্টরেট উপাধি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি শুধু বলতে পারি যে, এটি আমাকে আরও কঠোর পরিশ্রম করার পথ প্রশস্ত করবে, আরও সুন্দর গান উপহার দিয়ে সাহায্য করবে।”

তিনি আরও বলেন, “যখন একজন শিল্পীকে এই ধরনের সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদান করা হয়, তখন আপনার লক্ষ্য পূরণ হতে বাধ্য। স্বপ্ন সত্যি হয়েছে। কঠোর পরিশ্রম সফল হয়েছে। আমি সবসময় জন ম্যাকলাফলিন এবং ওস্তাদ জাকির হুসেনের মতো উস্তাদদের আনুগত্যে থাকার চেষ্টা করেছি। তাই আমি তাঁদের পরবর্তী প্রজন্মের জন্য একজন যোগ্য উদাহরণ হিসেবে ধন্য বোধ করছি।” এদিন এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গিটারিস্ট জন ম্যাকলাফলিন এবং তবলা বাদক জাকির হোসেন।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল