করাচিতে আর্থিক সাহায্য নিতে গিয়ে পদপিষ্ঠ ২১ মহিলা

করাচির বন্দর ময়দানে আর্থিক সাহায্য নিতে লাইনে দাঁড়িয়েছিলেন কয়েক হাজার মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: দেশজুড়ে চরম দুর্ভিক্ষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গগনচুম্বী। উপরন্তু সামনেই ঈদ-উল-আজহা। আর উ‍ৎসবের সময়ে যাতে অন্ততপক্ষে পরিবারের ছোটদের মুখে ভালো খাবার তুলে দেওয়া যায় তার জন্য সরকারের দেওয়া আর্থিক সাহায্য নিতে লাইনে দাঁড়িয়েছিলেন কয়েক হাজার মহিলা। আর সেই লাইনে দাঁড়ানোর সময়ে পদপিষ্ঠ হয়ে গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ২১ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার ঘটনাটি ঘটেছে করাচির বন্দর ময়দানে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ফের একবার পাকিস্তানের আর্থিক দৈন্যদশার করুণ চিত্র বেআব্রু হয়েছে।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঈদের আগে সরকারের দেওয়া বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রামের (বিআইএসপি) আর্থিক অনুদান নিতে করাচির পোর্ট ট্রাস্ট ময়দানে বিআইএসপি কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন অন্তত চার হাজার মহিলা। কিন্তু সরকারি অর্থ সাহায্য দেওয়া কেন্দ্রের গেটে তালা ঝোলানো থাকায় সেই তালা ভেঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করেন লাইনে দাঁড়ানো উপভোক্তারা। নিমিষেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। ভিড়ের চাপে পায়ের নিচে চাপা পড়েন অনেকে। আর্ত চি‍ৎকার আর আর্তনাদ শোনা যায়।   

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকরা। পদপিষ্ঠ হওয়া মহিলাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে করাচির সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রশাসনের এক আধিকারিকের কথায়, ‘প্রচণ্ড গরমের কারণে গত দু’দিন আর্থিক অনুদান দেওয়া বন্ধ থাকায় অনেকেই ঈদের আগে টাকা পেতে এদিন ভিড় জমিয়েছিলেন। কিয়ামারি জেলার বাসিন্দা মহিলাদের জন্য মাত্র একটি বিআইএসপি কেন্দ্র থাকায় সমস্যা দেখা দিয়েছে।’

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত