উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে রাজ্যপাল, উঠল ‘গো ব্যাক’ স্লোগান

রাজ্যপালকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়াদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: উপাচার্যদের সঙ্গে বৈঠকে যোগ দিতে গিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়াদের। বুধবার সকালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে রাজ্যপালের কনভয় আটকে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। সেই সঙ্গে কালো পতাকা দেখানো হয় রাজ্যের সাংবিধানিক প্রধানকে।

রাজ্যের ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বৈঠক করার কথা রয়েছে রাজ্যপালের। সেই বৈঠকে যোগ দিতে এদিন সকাল ১০টা নাগাদ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের কনভয় পৌঁছনোর পরেই তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপির পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। কালো পতাকা দেখান তারা, সেই সঙ্গে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের দাবি, ‘মুখ্যমন্ত্রীকে না জানিয়ে উপাচার্য নিয়োগ বন্ধ হোক।’ সেই সঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান ৫ বছর ধরে কেন বন্ধ, সেই প্রশ্ন তুলেছেন ছাত্রছাত্রীরা।

উল্লেখ্য ১৩ উপাচার্যের সঙ্গে রাজ্যপাল তথা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সিভি আনন্দ বোসের বৈঠক বানচাল করার চেষ্টা চলছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের পর সোমবার বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল। সেখানে সাংবাদিক বৈঠক করেন সিভি আনন্দ বোস বলেন, ‘বাস্তবে কী চলছে, তাই জানতে এসেছি।’

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের