লোকচক্ষুর আড়ালে বিয়ে সারলেন ছোটপর্দার উদয়-অনামিকা, ছবি শেয়ার করে চমকে দিলেন

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আইনি ভাবেই বিয়ে সারেন তাঁরা। তবে অন্যান্য রীতি না মানলেও সিঁদুর দান মেনেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের মতো টলিউডেও একের পর এক বিয়ের সানাই বেজেই চলেছে। বছরের শুরু থেকেই টলিপাড়ার টেলিভিশন ডিভারা একে একে বিয়ের পিঁড়িতে বসছেন। প্রথমে বাহা সুদীপ্তা, তারপর রুশা, রোশনি, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, পায়েল, রূপসা-সহ টলিউডের সব কুইনরা এখন বিবাহিত। মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বেঁধে সুখী দাম্পত্য কাটাচ্ছেন অভিনেত্রীরা। এবার এই তালিকায় জুড়ল টলিউডের আরও এক জুটির নাম। মিঠাইয়ের রাতুল এবং ‘এখানে আকাশে নীল’-এর হিয়ার। একেবারে লোক চোখের আড়ালে বলিউডি কায়দায় বিয়ে সারলেন টেলিভিশনের অন্যতম চেনা মুখ, উদয় প্রতাপ সিং এবং অনামিকা চক্রবর্তী। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আইনি ভাবেই বিয়ে সারেন তাঁরা। তবে অন্যান্য রীতি না মানলেও সিঁদুর দান মেনেছেন। বিয়ের পর দুজনকে এদিন হাসিমুখে ধরা দিতে দেখা গেল। সেখানেই দেখা মিলল অনাভিকার মাথা ভর্তি সিঁদুর, কি মিষ্টি দেখাচ্ছে দুজনকে। নিজেদের মতো করে দিনটা সাজালেন এদিন তাঁরা।

চারপাশে কেউ নেই, সমুদ্রকে সাক্ষী রেখে একে অপরের বন্ধনে সারা জীবনের জন্যে বাঁধা পড়লেন অনামিকা চক্রবর্তী এবং উদয়প্রতাপ সিংহ। বেশ কিছু দিন আগেই তাঁদের ইনস্টাগ্রামের স্টোরিতে দেখা গিয়েছিল নায়ক-নায়িকা দু’জনেই পাশাপাশি বসে আইবুড়োভাত খাচ্ছেন। তখন থেকেই ভক্তদের উন্মাদনা শুরু। কিন্তু কবে বিয়ে করছেন, সেই বিষয়ে কিছুই জানাননি অভিনেত্রী। ২৮ জুন উল্টো রথের দিন আইনিভাবেই বিয়ে সারলেন ‘এখানে আকাশ নীল’-এর হিয়া এবং ‘মিঠাই’ সিরিয়ালের রাতুল। খানিকটা বলিউডি কায়দায় নিজেদের বিয়ের ঘোষণা করলেন তাঁরা। নায়িকার পরনে প্যাস্টেল রঙের শাড়ি। সঙ্গে মানানসই গয়না। আর সিঁথিতে চওড়া লাল সিঁদুর। অন্য দিকে, উদয়ের পরনে ছিল হালকা নীল রঙের পাঞ্জাবি, একেবারে রং মিলান্তি।

সাগরপাড়ে দাঁড়িয়ে কেক কাটার একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের চমকে দিলেন। নিজেদের ছবি পোস্ট করে দম্পতি লেখেন, “আমরা পেরেছি। জীবনের নতুন শুরু হল।” তবে আইনি বিয়ে সারা হলেও অনুষ্ঠান এখনও বাকি আছে। বিক্রম চট্টোপাধ্যায়, মিশমি দাস, প্রিয়াঙ্কা চ্যাটার্জি, অদৃজা রায়, রোশনি ভট্টাচার্য সহ ইন্ডাস্ট্রির অনেকেই তাঁদের বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, অনামিকার এখন প্রমোশন হয়েছে বড় পর্দায়। আগামীতে অনামিকাকে শহরের উষ্ণতম দিনে ছবিটিতে দেখা যেতে চলেছে বিক্রম চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়ের সঙ্গে।

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার