‘ইস্তফা দিচ্ছি না’, বিজেপি শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে টুইট মণিপুরের মুখ্যমন্ত্রীর

দুপুর তিনটের সময়ে রাজভবনে গিয়ে ইস্তফা দেওয়ার কথা ছিল এন বীরেন সিংয়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: দলের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিলেও সমর্থকদের দাবি মেনে ইস্তফা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন  মণিপুরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। শুক্রবার বেশ কয়েক ঘন্টা ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, রাজ্যের বর্তমান সঙ্কটজনক মুহুর্তে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না। কর্মী-সমর্থকদেরও শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ইস্তফা না দিয়ে কার্যত বিজেপির শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী।

গত ৫৯ দিন ধরে জাতি হিংসায় জ্বলছে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুর। মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ঘরছাড়া হয়েছেন ৬০ হাজারের বেশি পরিবার। সেনা মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। টানা ৫৯ দিন ধরে চলা গৃহযুদ্ধ বন্ধ করতে না পারায় অশান্তির দায় কাঁধে নিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে বীরেন সিংকে সরে দাঁড়ানোর জন্য বৃহস্পতিবার রাতেই নির্দেশ দিয়েছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। সেই নির্দেশ পেয়েই রাজ্যপালের কাছে সময় চেয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী। প্রথমে দুপুর একটায় সাক্ষাতের সময় দেওয়া হয়েছিল। পরে পরিবর্তন করে তিনটে করা হয়। ইস্তফাপত্র তৈরি করেও রেখেছিলেন বীরেন সিং। কিন্তু তাঁদের প্রিয় নেতা পদত্যাগ করতে যাচ্ছেন শোনার পরেই মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হয়ে মানবশৃঙ্খল তৈরি করেন কয়েক হাজার সমর্থক। তার মধ্যে প্রচুর পরিমাণ মহিলাও রয়েছেন।

পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য তড়িঘড়ি করে রাজধানী ইম্ফলে ফের কার্ফু জারি করেছে প্রশাসন। কিন্তু তাতেও দমানো যায়নি মুখ্যমন্ত্রীর সমর্থকদের। বীরেন সিংয়ের সরকারি বাসভবনের সামনে জড়ো হয়ে মানবশৃঙ্খল তৈরি করে পথরোধ করেছেন তাঁরা।বেশ কয়েকজন সমর্থক ও মন্ত্রী বাসভবনের ভিতরে গিয়ে মুখ্যমন্ত্রীর ইস্তফাপত্র ছিড়ে ফেলেন। আর তার পরেই ইস্তফা না দেওয়ার কথা গোষণা করেন বীরেন সিং।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়