প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভা থেকে মানুষের হকের টাকা আদায়ের জন্য প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের(Minister Partha Bhowmick) ।শুক্রবার উত্তর ২৪ পরগনার বনগাঁর গাড়াপোতাতে পঞ্চায়েত নির্বাচনের প্রচারের জন্য জনসভায় এসে রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক সিবিআইকে আক্রমণ করে বলেন বিশ্বজিৎ দাসের পেট খারাপ হলে সিবিআই তদন্ত হয় পার্থ ভৌমিকের জ্বর হলে সিবিআই তদন্ত হয়।

আমরা চাই এন আর ই জি এ , প্রধানমন্ত্রী (PM)আবাস যোজনার টাকা কেন দেওয়া হচ্ছে না , রাস্তার টাকা কেন দেওয়া হচ্ছে না ,আমরা চাই তার সিবিআই তদন্ত হোক । আগামী আগস্ট মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধরনায় বসব মানুষের হকের টাকা আদায়ের জন্য ।

মন্ত্রী এদিন ২০১৮ র পঞ্চায়েত নির্বাচনে ভুল হয়েছিল শিকার করে বলেন আমরা মানুষের কাছে মাফ চেয়ে নিয়েছিলাম বলে ২০২১ সালের পরে মানুষ আমাদের দিকে এসেছে । ৫০ থেকে ৬০ শতাংশ নতুন প্রার্থী করা হয়েছে ।বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন বেশি সিবিআই(CBI) সিবিআই করবেন না ২০২৪ সালের পরে সিবিআই বুমেরাং হতে পারে ।সভাশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নী ঘোষকে ইডির ডাকা প্রসঙ্গে তিনি বলেন ,২০২৪ সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীদের এমন ভাবে ডাকবে । ২৪ এর লড়াই এর পরে দেখা যাবে ।

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালিয়ে গিয়ে বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের