তিস্তা শেতলবাদের জামিনের আর্জি খারিজ গুজরাত হাইকোর্টের, আত্মসমর্পণের নির্দেশ

২০০২ সালে গোধরা-পরবর্তী দাঙ্গা সংক্রান্ত মামলায় তথ্যপ্রমাণ বিকৃত করার অভিযোগে মুম্বইয়ের সমাজকর্মী তিস্তা শেতলবাদকে এই রায় শুনিয়েছে গুজরাত হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: সমাজকর্মী তিস্তা শেতলবাদের (Teesta Setalvad) জামিনের আর্জি খারিজ করে দিল গুজরাত হাইকোর্ট। পাশাপাশি অবিলম্বে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন বিচারপতি। শনিবার এই নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য ২০০২ সালে গোধরা-পরবর্তী দাঙ্গা সংক্রান্ত মামলায় তথ্যপ্রমাণ বিকৃত করার অভিযোগে মুম্বইয়ের সমাজকর্মী তিস্তা শেতলবাদকে এই রায় শুনিয়েছে গুজরাত হাইকোর্ট। তিস্তার আইনজীবীর তরফে আদালতের রায়কে ৩০ দিনের জন্য স্থগিত রাখার জন্য আবেদন জানানো হয়, যাতে ওই সময়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন সমাজকর্মী। কিন্তু আইনজীবীর সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি।

গুজরাত হাইকোর্টের বিচারপতি নির্জার দেশাই (Justice Nirzar Desai) তিস্তা শেতলবাদের আবেদন খারিজ করে বলেন, ‘অন্তর্বর্তী জামিনে থাকা আবেদনকারীকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হচ্ছে।’ উল্লেখ্য ২০২২ সালের ২৫ জুন তিস্তা শেতলবাদকে গ্রেফতার করেছিল গুজরাত পুলিশ। সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর তিনি সবরমতি জেল থেকে ছাড়া পান গত ৩ সেপ্টেম্বর। গত ২১ জুন বিচারপতি দেশাই তিস্তার জামিনের শুনানি শেষ করে রায়দান স্থগিত রেখেছিলেন। আদালতে শুনানির সময়, রাজ্য সরকারের আইনজীবী তিস্তার জামিনের আবেদনের বিরোধিতা করেছিলেন। দাবি করা হয়েছিল, তিনি ‘একজন রাজনীতিবিদের হাতিয়ার’।

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

মঙ্গল-বৃহস্পতির যুতিতে নীচভঙ্গ রাজযোগ, অক্টোবরেই খুলবে ৪ রাশির জাতকদের ভাগ্য

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি