অশান্তির আগুনে জ্বলছে ফ্রান্স, শান্তির আর্জি এমবাপ্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, প্যারিস: পুলিশের গুলিতে ১৭ বছরের কিশোর নাহেলের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে অশান্তির আগুনে জ্বলছে ফ্রান্স। গত চার দিন ধরে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছে প্যারিস, নঁতের, ক্লামার্ত, মার্সেই-সহ একাধিক শহর। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায়-দফায় সংঘর্ষ চলছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই পরিস্থিতির অবনতি ঘটছে। শান্তির দেশ হিসেবে পরিচিত ফ্রান্সে গত কয়েকদিন ধরে চলা দাঙ্গায় উদ্বিগ্ন পিএসজি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে যুযুধান দুই পক্ষকেই শান্তি বজায় রাখার জন্য আবেদন জানিয়েছেন।

ওই পোস্টে ফ্রান্সের জাতীয় দলের তারকা ফুটবলার লিখেছেন, ‘হিংসা কোনও সমাধান হতে পারে না। দেশের সব মানুষের মতো কিশোর নাহেলের মৃত্যুতে আমরা শোকস্তব্ধ। নাহেলের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি। মানুষের ক্ষোভ আর যন্ত্রণার জায়গাটা আমরা ভালোভাবেই বুঝতে পারছি। তবে ক্ষোভ প্রকাশের নামে যেভাবে কিছু বিক্ষোভকারী তাণ্ডব চালাচ্ছেন, আর বিক্ষোভ নিয়ন্ত্রণের নামে পুলিশ নির্যাতন চালাচ্ছে, তা কোনও মতেই সমর্থনযোগ্য নয়। দু’পক্ষের কাছে অনুরোধ, অশান্তি বন্ধ করে শান্তি ফিরিয়ে আনুন।’  

ফ্রান্সে ইদানিং নাকা তল্লাশির নামে আইন ভঙ্গকারীদের গুলি করে মারা পুলিশের কাছে জলভাত হয়ে দাঁড়িয়েছে। গত বছরই ১৩ জন পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন। চলতি বছরে কিশোর নাহেলকে নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। পুলিশের ঘাতক হয়ে ওঠার প্রবণতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ।

মকরে প্রবেশ রাহুর, ৫ ডিসেম্বর থেকে আগামী দেড় বছর সুসময় ৩ রাশির জাতকদের

বাইক না দিয়েই ১০২ গ্রাহকের নামে ঋণ, কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

‘৪ দিন বাড়ি থেকে বেরোতে পারিনি’, ফাঁস হওয়া অন্তরঙ্গের দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ফোনের পিছনের কভারে তেজপাতা রাখলেই বদলাবে ভাগ্য? জানুন ভাইরাল ট্রেন্ডের সত্যি

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের