‘বিদায়’, ফ্রান্সে পুলিশের গুলিতে নিহত নাহেলের শেষ যাত্রায় মানুষের ঢল

Share:

নিজস্ব প্রতিনিধি, প্যারিস: দায়িত্বজ্ঞানহীন খুনে পুলিশের গুলি কেড়েছিল তাঁর তরতাজা প্রাণ। তাঁর মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে গত পাঁচদিন ধরে জ্বলছে কবিতা ও ছবির শহর প্যারিস-সহ ফ্রান্সের একাধিক শহর। তাঁর অকাল মৃত্যুর বিচার চাইতে রাজপথে নেমেছে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আট থেকে আশি-সব বয়সের মানুষ। যাঁকে ঘিরে উত্তাল ফ্রান্স, সেই ১৭ বছরের কিশোর নাহেল মারজাউককে শনিবার বিকেলে চোখের জলে শেষ বিদায় জানালেন হাজার-হাজার মানুষ। কফিনবন্দি নিথর শরীরটি যখন মাটির গভীরে শুইয়ে দেওয়া হলো তখন কণ্ঠ ছেড়ে সবাই চি‍ৎকার করে বলে উঠলেন, ‘বিদায় নাহেল, তোমার প্রতি অন্যায়ের সুবিচার না হওয়া পর্যন্ত লড়াই থামবে না।’ নিমিষেই থেমে গেল শব্দ, আশ্চর্য ধরনের নীরবতা নেমে এলো। সবার চোখে শুধুই জল।

গত মঙ্গলবার শুধুমাত্র গাড়ি না থামানোর অপরাধে প্যারিসের উপকণ্ঠে নঁতেরে আলজেরিয়া বংশোদ্ভুত ১৭ বছরের নাহেল মারজাউকের শরীর এফোঁড়-ওফোঁড় করেছিল খুনি এক পুলিশ আধিকারিকের রিভলবর থেকে ছুটে যাওয়া বুলেট। ওই নৃশংস ঘটনার প্রতিবাদে মুখরিত হয়েছে প্যারিস-সহ ফ্রান্সাএর একাধিক শহরের আকাশ-বাতাস। গত পাঁচ দিন ধরে অশান্তির দাবানলে জ্বলেপুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক গাড়ি-অফিস-দোকান। ইতিমধ্যে ১৩০০-র বেশি বিক্ষোভকারীকে পুলিশ গ্রেফতার করেছে। ৫০ হাজারের বেশি পুলিশ নামানো হয়েছে। তবুও প্রতিবাদকারীদের দমানো যাচ্ছে না।

মৃত্যুর পাঁচ দিন বাদে এদিন দুপুরে নাহেলের শেষকৃত্য সম্পন্ন হয়।নঁতেরের ইবনে বাদিশ মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। হাজির ছিলেন নিহত কিশোরের পরিবারের সদস্য ছাড়া হাজার-হাজার মানুষ। যারা কেউ নাহেলকে চিনতেনও না। মসজিদে জানাজা শেষে নাহেলের কফিনবন্দি নিয়ে যাওয়া হয় একটি কবরস্থানে। সেখানেই মাটির গভীরে শায়িত করা হয়েছে তাঁকে। অশান্ত পৃথিবী থেকে মুক্তি পেয়ে এক শান্তির জগতে পাড়ি দিয়েছে গোটা বিশ্বকে নাড়িয়ে দেওয়া নাহেল।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত