জোকারদের কাঁধে চেপেই এবার আসছেন মা দুর্গা

Share:

নিজস্ব প্রতিনিধি:বামুন বলে ছোট করা হয় তাদের ।কোন অনুষ্ঠানে কোন দিন তাদের সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু এই প্রথম আর্য নগর কিশোর সংঘ তাদের নিয়ে ভেবেছে এবারের দুর্গাপুজোর(Durga Puja) ভাবনা। এবছর আর্য নগর কিশোর সংঘের(Aryanagar Kishore Sangha) ৭৫ বছর। তাই সেই জোকারদের নিয়েই এবার দুর্গাপুজোর সূচনা করছেন তারা। তাদের কাঁধে করেই আসছেন মা দুর্গা।

এই প্রথম বাংলার বুকে সার্কাসের জোকার ও সিনেমায় অভিনয় করা উচ্চতায় ছোট মানুষদের হাতে দুর্গাপুজোর সূচনা হতে চলেছে। এবছর আর্য নগর কিশোর সংঘের থিমের নাম ‘রিং মাস্টার'(Ring Master)। পুজোর উদ্যোক্তাদের মতে আমরা প্রত্যেকেই এক একটি জোকার। আমাদের প্রত্যেকের দড়ি কন্ট্রোল করছেন একজন ‘রিং মাস্টার’। সমাজে আমাদের প্রত্যেকেরই রোল ঠিক একজন জোকারের মত। গোটা সমাজ ব্যবস্থাটা কিভাবে রিং মাস্টারের দ্বারা কন্ট্রোল হচ্ছে, তারই হয়তো আভাস মিলবে এই পুজোর মন্ডপে।

রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই জোকারদের বিশেষভাবে সম্মানিত করেন পূজো উদ্যোক্তারা। এইরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে সেই জোকাররাও খুব আনন্দিত হন। কারণ এভাবে তাদের নিয়ে মন্ডপে আগামী দিন যে চিত্র প্রস্ফুটিত হতে চলেছে তার প্রকাশ্যে এবং আড়ালে অনেক হাসি – কান্না যে লুকিয়ে আছে। রংবেরঙের পোশাক পড়ে ,আর নানা রঙ চোখে মুখে মেখে ,যারা হাসায়, তাদের জীবনেও অনেক চড়াই উতরাই থাকে। কোন একটি পুজো উদ্যোক্তারা তাদের কথা ভেবেছে এটা ভেবেই তারা আল্লাদিত।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক