ইতিহাস গড়ে প্রথমবারের মতো ৬৫ হাজারের গণ্ডি পেরোল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সেনসেক্স আর নিফটি যেন অশ্বমেধের ঘোড়া। দু’দিন বন্ধ থাকার পরে সোমবার সকালে বাজার খুলতেই ছুটতে শুরু করেছে। প্রথম এক ঘন্টার মধ্যেই প্রথমবারের মতো ৬৫ হাজার সূচকের গণ্ডি ছাড়িয়ে গেল সেনসেক্স। ৫২২ পয়েন্টের বেশি বেড়ে ৬৫ হাজার ২৪০ দশমিক ৫৭ সূচক স্পর্শ করেছে। আর ১৫১ সূচক বেড়ে নিফটি পৌঁছে গিয়েছিল ১৯ হাজার ৩৩৬ সূচকের ঘরে। যদিও তার পরেই সামান্য নিম্নমুখী হয়েছে শেয়ারবাজারের সূচক।

টানা তিনদিনের পতনের পরে গত মঙ্গলবার থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেছিল শেয়ারবাজার। পরের দিন বুধবারই সর্বকালীন রেকর্ড গড়ে ৬৪ হাজারের মাইলফলক স্পর্শ  করেছিল সেনসেক্স। পাশাপাশি নিফটিও ১৯ হাজারের মাইলফলক পেরিয়ে গিয়েছিল। যদিও দিনের শেষে সেনসেক্স থেমেছিল ৬৩ হাজার ৯১৫ দশমিক ৪২ পয়েন্টে আর নিফটি বন্ধ হয়েছিল ১৮,৯৭২.১০ পয়েন্টে। বৃহস্পতিবার ঈদের জন্য বন্ধ ছিল লেনদেন। শুক্রবার বাজার খুলতেই অশ্বমেধের ঘোড়ার মতো ছুটতে শুরু করে সেনসেক্স ও নিফটি। শেয়ারবাজারে এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৪,৬৬৮.৫৮ পয়েন্ট আর সর্বনিম্ন ৬৪,০৬৮.৪৪  পয়েন্ট। শেষ পর্যন্ত দিনের শেষে ৮০৩.১৪ সূচক বেড়ে ৬৪,৭১৮.৫৬ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। আর একদিনে ২১৩.৪৫ পয়েন্ট বেড়ে নিফটি বন্ধ হয়েছে ১৯,১৮৫.৫৫ পয়েন্টে।

এদিন আগের দিন বাজার বন্ধের চেয়ে কিছুটা বেড়ে ৬৪ হাজার ৮৩৬. ১৬ সূচক নিয়ে খুলেছিল সেনসেক্স। বাজার খোলার সঙ্গে চড়তে থাকে সেনসেক্স ও নিফটির গ্রাফ। মূলত ব্যাঙ্কিং ও আর্থিক ক্ষেত্রের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ার দর বাড়তে থাকার কারণেই বাজারে তেজিভাব লক্ষ্য করা গিয়েছে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এসবিআই, আইসিআইসিআই, বাজাজ ফিনান্স ও বাজাজ ফিনসার্বের শেয়ার দর যথেষ্টই ঊর্ধ্বমুখী।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের