ভারতীয় বংশোদ্ভুত সাংসদকে খুনের হুমকি, মার্কিন নাগরিকের জেল

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ভারতীয় বংশোদ্ভুত সাংসদ (Indian-American Congresswoman) প্রমীলা জয়পালকে (Pramila Jayapal) খুনের চেষ্টার অভিযোগে ব্রেট ফরসেল (Brett Forsell) নামে ওয়াশিংটনের এক বাসিন্দাকে ৩৬৪ দিন জেলের সাজা শোনাল সিয়াটেলের কিং কাউন্টি আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করে নেওয়ার পরেই তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

গত বছরের মাঝামাঝি সময়ে মার্কিন মুলুকে বর্ণ বিদ্বেষের মুখে পড়েছিলেন একের পর এক  ভারতীয়। গত ২৬ অগস্ট টেক্সাসে একজন মেক্সিকো বংশোদ্ভুত মার্কিন মহিলার হাতে লাঞ্ছিত হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভুত মহিলা। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ১ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ায় বর্ণ বিদ্বেষের শিকার হয়েছিলেন আরও এক ভারতীয়। আর তার পরেই আতঙ্কিত হয়ে পড়েন মার্কিন মুলুকে বসবাসকারী ভারতীয়রা। ওই সময়েই হুমকির মুখে পড়েন চেন্নাইতে জন্ম নেওয়া সিয়াটেলের ভারতীয় বংশোদ্ভুত ডেমোক্র্যাট সাংসদ প্রমীলা জয়পাল। তিনি সোশ্যাল মিডিয়ায় পাঁচটি হুমকিমূলক অডিও বার্তা পোস্ট করেন। ওই অডিও বার্তায় এক পুরুষ কণ্ঠকে জয়পালকে হুমকি দিয়ে বলতে শোনা যায়, ভারতে না ফিরে গেলে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে।

ওই হুমকির আগে সাংসদ প্রমীলা জয়পালের বাড়ির সামনে থেকে বন্দুক নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময়ে ব্রেট ফরসেল নামে মাঝবয়সী এক ব্যক্তিকে আটক করে সিয়াটেল পুলিশ। যদিও গ্রেফতারের চার দিন বাদেই মুক্তি পান ধৃত। আর মুক্তির কয়েকদিন বাদে হুমকি ফোন পান প্রমীলা জয়পাল। আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি। পুলিশের কাছে তিনি আশঙ্কা প্রকাশ করেন, ব্রেট ফরসেল তাঁকে খুনের চেষ্টা করতে পারে। ওই আশঙ্কার পরেই মামলা দায়ের করা হয়।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত