পঞ্চায়েত নির্বাচনের পরই দিল্লিতে ১০লক্ষ লোক নিয়ে যাব : অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি,নারায়ণগড়: আজ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বাখরাবাদ জগন্নাথ মন্দির ময়দানে(Jagannath Temple) পঞ্চায়েত নির্বাচনের প্রচারে একটি নির্বাচনী জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। এদিন তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে তুলে ধরার পাশাপাশি, কেন্দ্রের সরকারকে আক্রমণ করেন।

রাজ্যে ১০০ দিনের কাজের বকেয়া টাকা না পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে তীব্রভাবে কটাক্ষ করার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন সমাপ্ত হবার পরই , এই রাজ্য থেকে দিল্লিতে ১০ লক্ষ লোক নিয়ে গিয়ে প্রাপ্য টাকা নিয়ে আসার জন্য তিনি উদ্যোগী হবেন বলেও মঞ্চে ঘোষণা করেন। তিনি বলেন, রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথেই আছে।

বিজেপি(BJP) মুখে বড় বড় কথা বলে কাজ করে না।দলের বিরুদ্ধে প্রার্থী হওয়া নির্দলদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে ঘোষনা করেন, “এদের কাউকেই দলে আর ফিরিয়ে নেওয়া হবে না”। দলীয় প্রার্থীর বিরুদ্ধে যাওয়া নির্দল প্রার্থীদের ভোট না দেওয়ার জন্যও তিনি আবেদন করেন।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন