গ্রেফতারি থেকে স্বস্তি, ১৯ জুলাই পর্যন্ত তিস্তা শেতলবাদকে রক্ষাকবচ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গুজরাত দাঙ্গা মামলায় বড়সড় স্বস্তি পেলেন বিশিষ্ট সমাজকর্মী তিস্তা শেতলবাদ। বুধবার দেশের শীর্ষ আদালত আগামী ১৯ জুলাই পর্যন্ত তাঁকে গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিয়েছে। অর্থা‍ৎ ওই দিন পর্যন্ত গুজরাত পুলিশ বিশিষ্ট সমাজকর্মীকে গ্রেফতার করতে পারবে না। একই সঙ্গে তিস্তাকে অবিলম্বে আত্মসমর্পণের জন্য গুজরাত হাইকোর্টের বিচারপতি নির্ঝর দেশাই যে নির্দেশ দিয়েছিলেন তার ওপরেও স্থগিতাদেশের মেয়াদ ১৯ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে বিচারপতি বিআর গাভাই, বিচারপতি এ এস বোপান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ।

২০০২ সালের গুজরাত দাঙ্গা মামলায় তথ্য ও নথি নিয়ে কারচুপির অভিযোগ তুলে গত বছরের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘দুশমন’ সমাজকর্মী তিস্তা শেতলবাদকে গ্রেফতার করে গুজরাত পুলিশের জঙ্গি দমন শাখা। আড়াই মাস বাদে গত বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান তিস্তা। নিয়মিত জামিনের জন্য সম্প্রতি গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বিচারপতি নির্ঝর দেশাই ওই আবেদন খারিজ করে দিয়ে অবিলম্বে তিস্তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন।

গুজরাত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ওই দিনই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন গুজরাতের নারকীয দাঙ্গার বীভ‍ৎস রূপ বিশ্বের দরবারে তুলে ধরা সমাজকর্মী। জরুরি ভিত্তিতে সন্ধেতেই বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি পি কে মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। কিন্তু অন্তর্বর্তী জামিন দেওয়া নিয়ে দুই বিচারপতির মতভেদ হওয়ায় মামলা গড়ায় তিন বিচারপতির বেঞ্চে। ওই দিন রাতেই বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ গুজরাত হাইকোর্টের নির্দেশের ওপরে স্থগিতাদেশ জারি করে সাতদিনের জন্য তিস্তাকে রক্ষাকবচ দেয়। গুজরাত হাইকোর্টের বিচারপতির নির্দেশ নিয়েও তীব্র উষ্মাপ্রকাশ করেন শীর্ষ আদালতের বিচারপতিরা। এদিন মামলার শুনানিতে তিস্তার রক্ষাকবচের মেয়ার আরও ১৪ দিনের জন্য বাড়িয়ে দেন তাঁরা।

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস