মেক্সিকোতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৭, আহত ১৭

আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল ২৭ জনের, আহত হয়েছেন আরও ১৭ জন। বুধবার মেক্সিকোর ওক্সাকা রাজ্যের মাগডালেনা পেনাস্কো (Magdalena Penasco) এলাকায় যাত্রীবাহী বাসটি পাহাড়ি রাস্তা থেকে ৮০ ফুট নীচে খাদে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

ওক্সাকার প্রসিকিউটর বার্নার্ডো রদ্রিগেজ আলামিল্লা (Oaxaca state prosecutor Bernardo Rodriguez Alamilla) সংবাদসংস্থাকে এই দুর্ঘটনা নিয়ে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গিয়েছে ২৭ জন মারা গেছে এবং ১৭ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য এলাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’ আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তবে কী কারণে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে তদন্ত শুরু করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণে পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

দুর্ঘটনার কবলে পড়া বাসটি যে পরিবহন সংস্থার অধীনে ছিল সেই সংস্থার তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিয়ে বাসটি মঙ্গলবার রাতে রাজধানী মেক্সিকো সিটি (Mexico City) থেকে সান্তিয়াগো ডি ইয়োসোন্ডুয়া (Santiago de Yosondua) শহরের উদ্দেশে যাচ্ছিল। সেই পথে ঘটে দুর্ঘটনা। বাস দুর্ঘটনায় এত মানুষের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ওক্সাকা রাজ্যের গভর্নর সলোমন জারা (Oaxaca state governor Salomon Jara)। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘মাগডালেনা পেনাস্কোতে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য আমরা গভীরভাবে দুঃখিত।’ তিনি আরও লেখেন, ‘আমাদের সরকারি কর্মীরা ইতিমধ্যেই উদ্ধার অভিযান শুরু করেছে এবং আহত ব্যক্তিদের সব ধরনের সহায়তা প্রদান করছে।’

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়