মহম্মদবাজারে নির্দল প্রার্থীর স্বামীকে খুনের অভিযোগ

তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের আগে নির্দল প্রার্থীর স্বামীকে খুনের অভিযোগ উঠল বীরভূমের মহম্মদবাজারে। বৃহস্পতিবার সকালে মহম্মদবাজারের হিংলো অঞ্চলের সেরেন্ডা গ্রামে নির্দল প্রার্থীর স্বামীর দেহ উদ্ধার হয়েছে। ভোটের আগে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম দিলীপ মাহারা। বৃহস্পতিবার সকালে এলাকায় একটি পুকুরের কাছ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহে আগাহতের চিহ্ন মিলেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কে বা কারা খুন করল তার তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের স্ত্রী ছবি মাহারা আসন্ন পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ছেন। তাঁর দাবি, ‘বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল। রাতে একবার ফোনে কথা হয়েছিল। তার পর থেকে আর কোনও খোঁজ মিলছে না। সকালে জানতে পারি দেহ পড়ে রয়েছে।’ তাঁর অভিযোগ, পঞ্চায়েত ভোটে তিনি প্রার্থী হওয়ায় স্বামীকে খুন করা হয়েছে।

অন্যদিকে খুনের ঘটনার পর ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিজেপি। নিহত ব্যক্তি বিজেপির কর্মী বলে দাবি করেছে গেরুয়া শিবির। যদিও নির্দল প্রার্থী ছবি মাহরা জানান, ভোটে দাঁড়ানোর জন্য টিকিট দেয়নি বিজেপি। এই ঘটনার তদন্ত দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় এই বিষয়ে বলেন, নির্দল প্রার্থীর স্বামী নিহত ব্যক্তি। ফায়দা তোলার জন্য রাজনীতি করছে বিজেপি। তদন্ত হোক।

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী