যৌন হেনস্তা ও দুর্ব্যবহারের অভিযোগে টাটা স্টিলের ৩৮ কর্মীকে বরখাস্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: যৌন হেনস্তা ও দুর্ব্যবহারের দায়ে গত এক বছরে টাটা স্টিলের ৩৮ কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সংস্থার বার্ষিক সাধারণ সভায় ওই কথা জানিয়েছেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। বরখাস্ত হওয়া কর্মীদেরর মধ্যে তিন জনের বিরুদ্ধে যৌন অসদাচারণের অভিযোগ রয়েছে।

সম্প্রতি ১০০ কোটি টাকার নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে টাটা কনসানটেন্সি সার্ভিসের ছয় আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি তাদের নিষিদ্ধ করা হয়েছিল। সেই সঙ্গে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকায় আরও ছয় সংস্থার বিরুদ্ধেও চরম পদক্ষেপ নেওয়া হয়েছিল। টাটা কনসালটেন্সি সার্ভিসের মতো অভিজাত সংস্থায় দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় যথেষ্টই অস্বস্তিতে পড়তে হয়েছিল টাটা গোষ্ঠীর শীর্ষ কর্তাদের।

সেই বিড়ম্বনা কাটতে না কাটতেই সংস্থার অধীনস্ত টাটা স্টিলের মতো দেশের প্রাচীনতম সংস্থায় কর্মী ও আধিকারিকদের বিরুদ্ধে যৌন অসদাচারণ (সেক্সুয়াল মিসকনডাক্ট) ও দুর্ব্যবহারের মতো মারাত্মক অভিযোগ যথেষ্টই অস্বস্তিতে ফেলেছে রতন টাটা ও এন চন্দ্রশেখরনদের। টাটা স্টিলের বার্ষিক সাধারণ সভায় সংস্থার চেয়ারম্যান জানান, গত বছর সবমিলিয়ে মোট ৮৭৫টি অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের তদন্ত শেষে ৩৮ জনকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মী-আধিকারিকদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, যৌন হেনস্তা ও নিয়োগের সময়ে হওয়া চুক্তি অমান্যের মতো মারাত্মক অপরাধ ছিল। সংস্থায় যৌন হেনস্তা বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন টাটা সন্সের চেয়ারম্যান।  

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা