‘পিরিয়ডস-এর তারিখ কবে?’, অনুরাগের প্রশ্ন শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে যান অম্রুতা

আসলে এই সিরিজেই তিনি প্রথম বার পর্দায় যৌন দৃশ্যে অভিনয় করেন। সেই সময় পরিচালকের আসনে ছিলেন অনুরাগ কাশ্যপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়েদের ঋতস্রাব নিয়ে এখন আর কোনো আড়াল নয়। সমাজ এখন দারুণ উন্নত। সিনেমা, সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই মেয়েদের পিরিয়ডস কেন্দ্র করে নানারকম বার্তা দেওয়া হয়। বিনোদন ইন্ডাস্ট্রিতেও এর কোনও ব্যতিক্রম নেই। পিরিয়ডস-এর তারিখ দেখে নাকি এখন অভিনেত্রীরা শ্যুটিংয়ে লিপ্ত হচ্ছেন বা কোন বোল্ড দৃশ্যে অভিনয় করছেন, কি ভাবছেন তো, এমনটাও আবার হয় নাকি? হ্যাঁ, হয়! জানালেন অভিনেত্রী অম্রুতা সুভাষ। যিনি ‘গলি বয়’, ‘সেক্রেড গেমস ২’, ‘বম্বে বেগম’-এর মতো একাধিক বোল্ড সিরিজ়ে অভিনয় করেছেন। পর্দায় বোল্ড দৃশ্যে অভিনয়ের জন্যে তিনি বেশ সাবলীলও। সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ২’ সিরিজের একটি পার্ট কঙ্কনা সেনশর্মা পরিচালিত ‘দ্য মিরর’ গল্পে অভিনয় করে তাক লাগিয়েছেন এই অভিনেত্রী। বরাবরই বোল্ড অবতারে অভিনয় দিয়ে সমাজের ছক ভেঙেছেন অম্রুতা।

নিজের প্রতিভার জোরে স্বীকৃতিও পেয়েছেন, এবং বলিউডে নিজের জায়গাও পাকিয়ে নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘সেক্রেড গেমস ২’ সিরিজে অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজ করার বিষয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী। আসলে এই সিরিজেই তিনি প্রথম বার পর্দায় যৌন দৃশ্যে অভিনয় করেন। সেই সময় পরিচালকের আসনে ছিলেন অনুরাগ কাশ্যপ। সিরিজে কুসুম দেবী যাদবের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। আর সিরিজের চিত্রনাট্যের প্রয়োজনে একটি যৌন দৃশ্যে অভিনয় করতে হয় অভিনেত্রীকে।

সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, “দৃশ্য শুট করার আগে আমার পিরিয়ডসের তারিখ জিজ্ঞেসা করেছিলেন অনুরাগ। প্রথমে কিছুটা অবাক হলেও পরে প্রশ্ন কারণও খোলসা করেন অনুরাগ।” আসলে, ঋতুচক্র চলাকালীন তিনি আদৌ যৌন দৃশ্যে অভিনয়ের জন্যে সাবলীল হবেন কিনা, তা জানতেই এই প্রশ্ন। অম্রুতার ঋতুস্রাবের সময়ে তাঁর সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখেই যৌন দৃশ্য শুট করতে চেয়েছিলেন পরিচালক। অনুরাগের এই সংবেদনশীলতায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন অম্রুতা। সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ২’-এ অভিনয় করেছেন অম্রুতা।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল