তামিমের অবসরকে নাটক বলে কটাক্ষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চোখের জলে ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন দেশের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবাল। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। সংবাদমাধ্যমের দৌলতে ওই দৃশ্য দেখেছে গোটা দেশবাসী আর ভারাক্রান্ত হয়ে পড়েছে। কিন্তু দেশের ব্যাটারকে অবসর নিতে বাধ্য করে খুশি দুজন। একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। অন্যজন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।এতটাই খুশি যে দেশের সেরা ব্যাটারের কান্নায় ভেঙ্গে পড়ে অবসর ঘোষণাকে নাটক বলে কটাক্ষ ছুড়েছেন বোর্ড প্রেসিডেন্ট।

শুক্রবার সকালে একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষা‍ৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে সবচেয়ে অপদার্থ প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত নাজমুল হাসান পাপন কটাক্ষের সুরে বলেন, ‘যা হচ্ছে তা নাটক ছাড়া আর কিছু নয়। কেউ তাঁকে (তামিম) অবসর নেওয়ার জন্য চাপ দেয়নি। নিজেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে কান্নার কী আছে? অনেকদিন ধরেই এই নাটক দেখছি। দলে কেউ অপরিহার্য নয়।’ তামিমকে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য বিসিবি কোনও উদ্যোগ নেবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট।

শুধু তামিম নয়, রিয়াদ-মুশফিকুর রহিমদেরও এক হাত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের দণ্ডমুণ্ডের কর্তা নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের একাংশের আচমকা অবসর সুপরিকল্পিত বলে আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আগে থেকে কিছু না জানিয়ে মাঝপথে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছে রিয়াদ। একদিন মুশফিক ঘোষণা করল, আমি টি-টোয়েন্টি থেকে রিটায়ার করলাম। মানে আমি বুঝতে পারছি না, হোয়াটস গোয়িং অন? এতে কী লাভ হচ্ছে জানি না। যাই হোক, অনেক দিন ধরে প্ল্যান করেই করছে।’

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী