ম্যাকডোনাল্ডসের বার্গার থেকে বাদ পড়ছে মহার্ঘ টমেটো

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টমেটোর আকাশছোঁয়া দামে নাজেহাল আম জনতা। আমজনতার রান্নাঘর থেকে উধাও হয়ে গিয়েছে জনপ্রিয় সবজি। এবার টমেটোর অস্বাভাবিক দামের প্রভাব পড়ল বিখ্যাত ফাস্টফুড চেন ম্যাকডোনাল্ডসের জনপ্রিয় খাবার বার্গারেও। টমেটোর দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বার্গার তৈরিতে আর টমেটো ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে বিখ্যাত ফাস্টফুড চেন সংস্থা। ইতিমধ্যেই রাজধানীতে ম্যাকডোনাল্ডসের একটি আউটলেটে এ সংক্রান্ত নোটিশও সাঁটিয়ে দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরেই দেশে টমেটোর বাজার ঊর্ধ্বমুখী। দিল্লি থেকে চেন্নাই, কলকাতা থেকে কেরলের তিরুঅনন্তপুরম-সর্বত্রই টমেটোর দাম ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। কোথাও ১৩০ টাকায় বিক্রি কচ্ছে, আবার কোথাও দাম আড়াইশো টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। বাজারে টমেটো কিনতে গিয়ে কার্যত ছ্যাঁকা খাচ্ছেন সাধারণ মানুষ। পাইকারি ও খুচরো ব্যবসায়ীরা দাম বাড়ানোর যে যুক্তি দেখাচ্ছেন তা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আম আদমির কাছে। সবচেয়ে বিস্ময়ের হলো, টমেটোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেলেও কেন্দ্র কিংবা রাজ্য সরকারের পক্ষ থেকে দাম নিয়ন্ত্রণে আনার কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

বাড়তি দামের কারণে ম্যাকডোনাল্ডসের মতো নামী ফাস্টফুড সংস্থাও বার্গার তৈরির উপাদান থেকে টমেটোকে বাদ দেওয়ার রাস্তায় হাঁটতে বাধ্য হয়েছে। সংস্থার পক্ষে এক মুখপাত্র একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘ভালো মানের টমেটো বাজারে মিলছে না। তাছাড়া দামও আকাশছোঁয়া। ফলে বার্গার তৈরির ক্ষেত্রে টমেটো ব্যবহার বাদ দেওয়া হচ্ছে। তবে টমেটো বাদ গেলেও বার্গারের স্বাদ নষ্ট হবে না। বিকল্প উপাদান ব্যবহার করা হবে।’

প্রয়াত অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’