দীর্ঘ ১৫ বছর পর বরখাস্ত করা হল উরুগুয়ের কোচ অস্কারকে

না আর ভরসা রাখা গেল না।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: না আর ভরসা রাখা গেল না। তাই দীর্ঘ ১৫ বছর ৮ মাস কোচ থাকার পর ছাঁটাই হতে হল উরুগুয়ের কোচ অস্কার তাবারেজকে। বিশ্বকাপের বাছাইপর্বে টানা ব্যর্থদার দায়ে তাঁকে বরখাস্ত করা হল। ফুটবল জগতে কোচদের মধ্যে অন্যতম একটি নাম হল ৭৪ বছর বয়সী এই তাবারেজ। শেষ দিকে দাঁড়াতে সমস্যা হওয়ার জন্য লাঠির ওপর ভর করেই সুয়ারেজ, কাভানিদের কোচিং করাতেন তিনি।

লাতিন আমেরিকার অন্যতম দল উরুগুয়ের অনেক ভালো এবং খারাপ সময়ের সাক্ষী থেকেছেন অস্কার। তাঁর কোচিংয়েই ২০১০ সালের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে ছিল দিয়েগো ফরলানরা। এরপর ২০১১ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত কোপা আমেরিকা জয় করেন তারা।

তবে চলতি বিশ্বকাপের বাছাইপর্বে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের পারফরম্যান্স খুবই খারাপ। এখনও পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে মাত্র ১৫ পয়েন্ট পেয়েছে তারা। গত ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে আরও বিপাকে পড়ে গিয়েছে এই দলটি। টেবিলে সপ্তমস্থানে অবস্থান করছে তারা। পয়েন্ট টেবিলের প্রথমস্থানে থাকা চার দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে। আর পাঁচনম্বরে থাকা দলকে খেলতে হবে প্লে-অফ পর্ব। তাই সেই দিক থেকে দেখতে গেলে আসন্ন কাতার বিশ্বকাপে উরুগুয়ের খেলার সম্ভাবনা খুবই কম।   

       

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স