হরিশচন্দ্রপুরে ভোট পরবর্তী হিংসায় জখম তৃণমূল-সহ বিভিন্ন দলের ১৫

আহতদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট পরবর্তী হিংসার ঘটনায় এবার মালদার হরিশচন্দ্রপুরে জখম হলেন কম করে ১৫ জন। শাসকদলের কর্মী সমর্থকদের সঙ্গে সিপিআইএম ও কংগ্রেসের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোট পর্ব মিটে যাওয়ার পর হরিশচন্দ্রপুরের সুলতান নগর অঞ্চলের যোগী লাল গ্রামের ২২৪ নম্বর বুথে অশান্তির রেশ চলতে থাকে। রবিবার সকালে তা চরম আকার ধারণ করে। এদিন সিপিএম-কংগ্রেস জোটের সঙ্গে তৃণমূল সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে মোট ১৫ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। এই ঘটনার পর থমথমে হয়ে রয়েছে যোগী লাল এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রাম জুড়ে চলছে টহলদারি।

অন্যদিকে সংঘর্ষের ঘটনার পর শাসক ও বিরোধী দুই পক্ষের তরফে এদিন হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য শনিবার ভোটের দিন মালদা জেলার একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে এখনও পর্যন্ত নিহত ৩৬ জন নিহত হয়েছেন। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের ২২, বিজেপির ৩, বামফ্রন্টের ৪, কংগ্রেসের ৪, আইএসএফের ১ এবং ২ জন সাধারণ ভোটার রয়েছেন। ধর্মীয় পরিচয়ের নিরিখে ৩৬ জন নিহতের মধ্যে ২৩ জন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের, বাকি ১৩ জন হিন্দু সম্প্রদায়ের।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের