কলাপাতার সুবাসে সাবেকি রান্না ,বানিয়ে ফেলুন নারকেলের ভাপাপিঠে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতের আমেজ আর পিঠেপুলির উৎসব বাঙালির চিরন্তন এক আবেগ।বাইরের নরম চালের গুঁড়োর আবরণ আর ভেতরে গুড় নারকেলের রসালো পুর সব মিলিয়ে এই সাবেকি পদটি যেমন স্বাস্থ্যকর, তেমনই সুস্বাদু। খুব কম উপকরণে এবং সহজ পদ্ধতিতে বাড়িতেই কীভাবে বানিয়ে ফেলবেন দারুণ স্বাদের এই নারকেলের ভাপা পিঠে।  

উপকরণ

আতপ চালের গুঁড়ো – ২ কাপ 

সেদ্ধ চালের গুঁড়ো – ১/২ কাপ

নুন – স্বাদমতো

উষ্ণ গরম জল – প্রয়োজনমতো

কোড়ানো নারকেল – ২ কাপ

খেজুরের গুড়– ১ কাপ

এলাচ গুঁড়ো – ১/২ চা চামচ

খোঁয়া ক্ষীর বা গুঁড়ো দুধ – ২ টেবিল চামচ

কলাপাতা – মাঝারি মাপের কয়েকটি টুকরো 

ঘি বা তেল – সামান্য

পদ্ধতি

প্রথমে একটি কড়াইতে কোড়ানো নারকেল এবং খেজুরের গুড় একসাথে মিশিয়ে মাঝারি আঁচে বসান। গুড় গলে নারকেলের সাথে মিশে আঠালো হয়ে এলে এলাচ গুঁড়ো এবং খোঁয়া ক্ষীর দিয়ে ভাল করে মিশিয়ে  নিন। পুর শুকনো ও আঠালো হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হতে দিন।একটি বড় পাত্রে আতপ ও সেদ্ধ চালের গুঁড়ো এবং সামান্য নুন একসাথে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ভাল করে মেখে একটি নরম ও মসৃণ ডো তৈরি করে নিন। কলাপাতার টুকরোগুলোতে সামান্য ঘি বা তেল ব্রাশ করে নিন। চালের মণ্ড থেকে কিছুটা অংশ নিয়ে হাতের তালুতে চ্যাপ্টা করে লম্বাটে রুটির মতো আকার দিন। এবার এর মাঝখানে লম্বালম্বিভাবে নারকেল ও গুড়ের পুর ভরে দিন। দু’পাশ থেকে মুড়ে পুরটি ভাল করে ঢেকে দিন। তৈরি করা পিঠেটি কলাপাতার মাঝখানে রেখে পাতাটি চারদিক থেকে ভালভাবে মুড়ে রোল বা প্যাকেটের মতো তৈরি করুন।একটি বড় হাঁড়ি বা স্টিমারে পর্যাপ্ত জল দিয়ে গরম হতে দিন।জল ফুটে উঠলে ওপরে একটি ছিদ্রযুক্ত পাত্র বা জালি বসিয়ে তাতে মোড়ানো কলাপাতার পিঠেগুলো সাজিয়ে দিন।ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ১৫ থেকে ২০ মিনিট ভাপিয়ে নিন।গ্যাস বন্ধ করে ২ থেকে ৩ মিনিট অপেক্ষা করুন। এরপর কলাপাতা খুলে মাঝখান থেকে কেটে গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু কলাপাতায় নারকেলের ভাপা পিঠে।

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়করি

চারশো বছরের পরম্পরায় আজও ভাস্বর শান্তিপুরের রাস, জানুন রাসের পৌরাণিক কাহিনি

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

লক্ষ্মীবারেই বাগদান ও আইনি বিয়ে, অভিনেত্রী মিমির বিশেষ দিনে পাশে থাকছেন কারা?

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

পাকিস্তানের কোনও সিনেমা বা ওয়েবসিরিজ ভারতে চলবে না, নেটফ্লিক্সকে জানাল কেন্দ্র

শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খান বড়ি দিয়ে বাঁধাকপির ঘণ্ট! রইল রেসিপি

‘সন্ত্রাসবাদ মানবতার শত্রু’, ২৬/১১-তে শহিদদের কুর্নিশ অমিত শাহের

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

পাসপোর্টে একাধিক অসঙ্গতির অভিযোগ, সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি

রাস্তা পারাপারের সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু চিকিৎসকের,উত্তপ্ত নিমতা

ভারী বৃষ্টিতে প্লাবিত সোনার খনি, ইন্দোনেশিয়ায় মৃত ১৩ শ্রমিক