ইডেনে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগে নাইট কারফিউ নিয়ে চিন্তায় সিএবি

করোনা পরিস্থির জন্য দীর্ঘ দু’বছর কোনও আন্তর্জাতিক ম্যাচ পায়নি ইডেন গার্ডেন্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা পরিস্থির জন্য দীর্ঘ দু’বছর কোনও আন্তর্জাতিক ম্যাচ পায়নি ইডেন গার্ডেন্স। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টই ছিল ‘ক্রিকেটের নন্দন কানন’-এ শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিডের দাপটে সেটা সম্ভব হয়ে ওঠেনি। আগামী রবিবার ফের ইডেনে বসতে চলেছে আন্তর্জাতিক ম্যাচের আসর। এখানে চলতি টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড। দর্শকদের উপস্থিতিতেই হতে চলেছে এই ম্যাচ।

টিম ইন্ডিয়া ইতিমধ্যেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। তাই বলতে গেলে এই ম্যাচটা খাতায়-কলমে নিয়মরক্ষার ম্যাচই বটে। তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও দু’দলের লড়াইকে কেন্দ্র করে উন্মাদনার পারদ ইতিমধ্যেই ছাড়িয়েছে।

গোটা ইডেনজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দর্শকদের খেলা দেখে বাড়ি ফেরার সুবিধার্থে বাড়ানো হয়েছে ট্রেন এবং মেট্রো পরিষেবা। তবে কোভিড বিধির জন্য রাতে থাকা নাইট কারফিউ নিয়ে সমস্যায় পড়েছেন ম্যাচের আয়োজক সিএবি। কারণ, রাত ১১টা থেকে শুরু হয় নাইট কারফিউ। তাহলে ম্যাচ দেখতে আসা দর্শকরা বাড়ি ফিরবেন কী করে? কারণ, দু’দলি যদি ২০ ওভার করে ব্যাট করে তাহলে ম্যাচ শেষ হতে রাত ১০টার অধিকই হবে। তাই নাইট কার্ফু নিয়ে বেশ সংশয়ে পড়েছেন সিএবি কর্তারা।

ইতিমধ্যেই রাজ্য সরকারের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে এই নাইট কারফিউ রবিবাসরীয় রাতে শিথিল করার জন্য আবেদন জানিয়েছে সিএবি। তবে লালবাজারের তরফ থেকে জানা গিয়েছে, এই বিষয়ে তাদের কাছে এখনও কোনওরকম নির্দেশ এসে পৌঁছয়নি। নবান্ন থেকে নির্দেশ না এলে নাইট কারফিউ বজায় থাকবেই।    

    

       

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স