তরুণীকে ‘গরম ছবির’ জন্য অর্থ প্রদান, সাসপেন্ড ‘বিবিসি’র বিখ্যাত উপস্থাপক

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: নৈতিক স্খলনের দায়ে এক বিখ্যাত উপস্থাপককে সাময়িক বরখাস্ত করল ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’। বরখাস্ত হওয়া উপস্থাপকের বিরুদ্ধে এক তরুণীর কাছ থেকে যৌনতায় ভরপুর ছবি পাওয়ার জন্য কয়েক লক্ষ টাকা দেওয়ার মতো মারাত্মক অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যেতেই বিবিসির মহাপরিচালক টিম ডেভিকে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন ব্রিটেনের সংস্কৃতিমন্ত্রী লুসি   ফ্রেজার। আর তার পরেই রবিবার অভিযুক্ত উপস্থাপককে বরখাস্ত করা হয়েছে।

গত শুক্রবার ‘বিবিসি’র এক প্রখ্যাত উপস্থাপকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে এক তরুণীর কাছ থেকে যৌনতাপূর্ণ ছবি কেনার মতো ন্যক্কারজনক ঘটনার কথা প্রকাশ্যে আনে লন্ডনের বিখ্যাত ট্যাবলয়েড ‘সান’। যৌনতাপূর্ণ ছবি বিক্রি করা তরুণীর মা অভিযোগ করেন, ‘যখন তাঁর মেয়ের বয়স ১৭ বছর তখন থেকেই ওই উপস্থাপক যৌনতাপূর্ণ ছবি পাঠানোর জন্য অর্থ দিতে শুরু করেন। গত তিন বছর ধরে উপস্থাপককে ‘গরম ছবি’ পাঠিয়ে ৩৫ হাজার পাউন্ড পেয়েছে মেয়ে। আর ওই অর্থ দিয়ে নেশা করতে শুরু করে। বর্তমানে পুরোপুরি কোকেনের নেশায় আসক্ত হয়ে পড়েছে। গত ১৯ মে বিবিসি কর্তৃপক্ষের গোচরে বিষয়টি আনা হলেও ওই উপস্থাপকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’

‘সান’ পত্রিকায় বিষয়টি প্রকাশ হওয়ার পরেই ব্রিটেনজুড়ে হইচই পড়ে যায়। রবিবারই ব্রিটেনের সংস্কৃতিমন্ত্রী লুসি ফ্রেজার ‘বিবিসি’র মহাপরিচালক টিম ডেভির সঙ্গে কথা বলেন। বিষয়টিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। দেশের সংস্কৃতিমন্ত্রীকে ওই উপস্থাপকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন ‘বিবিসি’র শীর্ষ কর্তা। কয়েক ঘন্টার মধ্যেই সংস্থার কর্মীদের কাছে পাঠানো এক ই-মেলে ওই উপস্থাপককে বরখাস্ত করার কথা জানান টিম ডেভি।

 

 

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত