চিনের কিন্ডারগার্টেনে ছুরি হামলায় তিন পড়ুয়া-সহ নিহত ছয়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের ভয়াবহ ছুরি হামলার সাক্ষী থাকল চিন। সোমবার সকালে একটি কিন্ডারগার্টেনে ছুরি হাতে হামলা চালায় ২৫ বছর বয়সী যুবক। হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান ছয়জন। গুরুতর জখম হয়েছেন একজন। নিহতদের মধ্যে তিন শিশু, দুই অভিভাবক ও একজন শিক্ষক রয়েছেন। ইতিমধ্যেই আততায়ী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও কী কারণে হামলা তা জানা যায়নি। তবে পুলিশ আধিকারিকদের অনুমান, পুরানো কোনও শত্রুতার জেরেই ওই হামলার ঘটনা ঘটতে পারে।  

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, সোমবার সকাল (স্থানীয় সময়) সাতটা ৪০ নাগাদ  চিনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি কিন্ডারগার্টেনে হানা দেয় ২৫ বছর বয়সী এক যুবক। তার পরে আচমকাই ছুরি চালাতে থাকে। ওই ছুরিতে ক্ষতবিক্ষত হয় তিন খুদে পড়ুয়া, দুই অভিভাবক ও দুই শিক্ষক। আততায়ীর ওই রুদ্রমূর্তি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের খুদে পড়ুয়া ও শিক্ষকরা। পরে পুলিশে এসে হামলাকারীকে গ্রেফতার করে। যদিও নিহত ছয়জনের পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ।

গত কয়েক বছরে চিনে কিন্ডারগার্টেনে ছুরি হামলার ঘটনা বেড়ে চলেছে। ২০১৯ সালের  এপ্রিলে হুনান প্রদেশে ছুরি হাতে এক ব্যক্তি একটি প্রাইমারি স্কুলে হামলা চালায়। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল দুই জনের। ওই বছরেরই সেপ্টেম্বরে মধ্য চিনের একটি প্রাইমারি স্কুলে ছুরি হামলায় মৃত্যু হয়েছিল আট পড়ুয়ার, আহত হয়েছিল আরও দু-জন। যে ব্যক্তি হামলা চালায় সে তার আগে বান্ধবীর চোখ খুবলে নেওয়ার অপরাধে আট বছর জেল খেটেছিল। তার আগে ২০১৮ সালে শাংজি প্রদেশের একটি স্কুলে হামলা চালায় ওই স্কুলেরই এক প্রাক্তন ছাত্র। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ৯ পড়ুয়ার।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত