মায়ের গাড়ির তলায় চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু ১৩ মাসের শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মেয়ে যে গাড়িতে নেই, তা খেয়ালই করেননি মা। ভেবেছিলেন পিছনের সিটেই বসে রয়েছে একরত্তি শিশু। তাই নিশ্চিন্ত মনে গাড়ি পার্ক করছিলেন। কিন্তু ক্ষীণ চি‍ৎকার শুনেই থমকে দাঁড়ালেন। গাড়ি থেকে তড়িঘড়ি নেমে নিজের চোখে যা দেখলেন তা বিশ্বাসই করতে পারেনি। গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে ততক্ষণে না রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে  আত্মজা। তড়িঘড়িই সন্তানকে নিয়ে ছুটেছিলেন হাসপাতালে। কিন্তু চিকি‍ৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়েই বাঁচাতে পারেননি ১৩ মাসের একরত্তিকে। মেয়ের মর্মান্তিক মৃত্যুর পরেই অপরাধবোধ থেকেই পুলিশে খবর দিলেন মা। যদিও ঘাতক মায়ের বিরুদ্ধে ইচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেনি পুলিশ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আরিজোনার ইয়াভাপাই কাউন্টিতে।

মার্কিন সংবাদমাধ্যম ‘এনবিসি নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, গত ৬ জুলাই আরিজোনার ইয়াভাপাই কাউন্টির বাসিন্দা জাফরিয়া থ্রনবার্গ নিজের বাড়ির বাইরে গাড়ি পার্ক করছিলেন। তিনি ভেবেছিলেন গাড়িতেই রয়েছে ১৩ মাসের সন্তান। কিন্তু গাড়ি পার্ক করতে গিয়ে কিছুটা বাধা পেয়ে ও ক্ষীণ আর্ত চি‍ৎকার শুনে তড়িঘড়ি গাড়ি থেকে নেমে দেখলেন চাকায় পিষ্ঠ হয়ে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে ১৩ মাসের সাইরা রোজ। হাসপাতালে নিয়ে ছুটেছিলেন নিজের আত্মজাকে। কিন্তু কোনও লাভ হয়নি।

ইয়াভাপাই কাউন্টি শেরিফ অফিসের অপরাধ তদন্ত ব্যুরোর এক আধিকারিক জানিয়েছেন, নিজের সন্তানকে গাড়ি চাপা দিয়ে মারার অপরাধে জাফরিয়া থ্রনবার্গের বিরুদ্ধে ইচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। ১৩ মাসের সাইরার মর্মান্তিক মৃত্যুতে থ্রনবার্গ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর গাড়ির চলায় চাপা পড়ে মেয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছে তা ভাবলেই শিহরে উঠছেন জাফরিয়া।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত