শুরু পঞ্চায়েতের ভোট গণনা, এগিয়ে সেই তৃণমূলই

মঙ্গলবার সকাল ৮টা থেকে গণনা শুরু হয়েছে। প্রথম ১ ঘন্টায় দেখা যাচ্ছে এগিয়ে আছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপিকে পিছনে ফেলছে বামেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রাম বাংলার(Rural Bengal) রায়(Panchayat Election Verdict) কোন দিকে যাবে সেটা জানাত জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাংলার মানুষ, দেশের মানুষও। কেননা এই নির্বাচনের ফলাফল কার্যত বাংলার মাটিতে নির্ধারিত করে দেবে ২৪’র(General Election 2024) যুদ্ধের অভিমুখ। সেই নির্বাচন আবার বলে দেবে ভারতের মসনদে কোনও পরিবর্তন ঘটবে কি ঘটবে না। মঙ্গলবার সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্যেই পঞ্চায়েতের তিনটি স্তরের গণনার কাজ শুরু হয়েছে। প্রথমে গণনা করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের(Gram Panchayat) আসন। তারপর পঞ্চায়েত সমিতি(Panchayat Samity) এবং সর্বশেষে হবে জেলা পরিষদের(Zilla Parishad) গণনা। প্রথম ১ ঘন্টায় দেখা যাচ্ছে ৩টি স্তরেই এগিয়ে রয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। কার্যত সকালই বলে দেয় দিনটা কেমন যেতে পারে। তাই আকাশে বাতাসে উড়তে শুরু করে দিয়েছে সবুজ আবির।

আরও পড়ুন চলতি মাস থেকেই বেতন বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের

রাজ্যের ২২টি জেলায় এদিন সকাল থেকেই পঞ্চায়েত নির্বাচনের গণনা শুরু হয়েছে। সকাল ৮টায় শুরু ভোটগণনা। পঞ্চায়েত-রায় জানতে প্রথম খোলা হয় পোস্টাল ব্যালট। তারপর শুরু হয় সাধারন ব্যালটের গণনা। রাজ্যে পঞ্চায়েত আসন ৬৩,২২৯টি। পঞ্চায়েত সমিতির আসন ৯,৭৩০টি। ২০টি জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৯২৮। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতের ৬৩,২২৯ আসনের মধ্যে ৮,০০২টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা। এর মধ্যে তৃণমূল জিতেছে ৭,৯৪৪টি আসনে। পঞ্চায়েত সমিতিতে ৯,৭৩০ আসনের মধ্যে ৯৯১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এর মধ্যে তৃণমূল জিতেছে ৯৮১টি আসনে। অন্যরা জিতেছে ১০টি আসনে। প্রথম ১ ঘন্টার ফল বলছে রাজ্যের ২০টি জেলা পরিষদের ৯২৮টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে ১৬টি আসনে। ৩৪১টি পঞ্চায়েত সমিতির ৯৭৩০টি আসনের মধ্যে ৯৮১টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। নির্দলরা এগিয়ে আছে ১০টি আসনে। গ্রাম পঞ্চায়েতের ৬৩, ২২৯টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে ৭৯৪৪টি আসনে। নির্দলরা এগিয়ে ৫৩টি আসনে। বামেরা(Left) এগিয়ে ৩টিতে ও বিজেপি(BJP) এগিয়ে ২টিতে।

আরও পড়ুন অমীমাংসিত কর নিষ্পত্তির সময়সীমা বাড়াল মমতার সরকার

তবে এদিন গণনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবরও আসতে শুরু করে দিয়েছে। গলসিতে সিপিএম প্রার্থীর পা ভেঙে দেওয়ার অভিযোগ যেমন তৃণমূলের বিরুদ্ধে উঠেছে তেমনি মুর্শিদাবাদে সিপিএমের হাতে তৃণমূলের আক্রান্ত হওয়ার খবরও মিলেছে। আবার একাধিক ভোটগণনা কেন্দ্র থেকে অভিযোগ উঠেছে যে শাসক দলের এজেন্টদের গণনাকেন্দ্রের ভিতর ঢুকতে দেওয়া হলেও বিরোধী দলের এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। তার জেরে বেশ কয়েক জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিরোধী কর্মী ও সমর্থকেরা। কিছু কিছু জায়গায় রাস্তা অবরোধের ঘটনাও ঘটেছে। এমনকি অভিযোগ বিক্ষোভকারীদের ওপর উঠেছে পুলিশের লাঠিচার্জের অভিযোগ। আবার তৃণমূলের তরফে পাল্টা অভিযোগ তুলেছে যে কেন্দ্রীয় বাহিনী তাঁদের কর্মী ও সমর্থকদের ওপর লাঠিচার্জ করেছে।

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই