প্রবল বৃষ্টিতে মানালিতে আটকে গিয়েছেন অভিনেতা রুসলান মমতাজ, সাহায্যের আর্জি

সম্প্রতি অভিনেতা সেখানে গিয়েছিলেন একটি প্রজেক্টের শুটিংয়ে। কিন্তু প্রবল বৃষ্টিতে তিনি আটকে পড়েছেন, কাজ করছে না মোবাইলের নেটওয়ার্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল বৃষ্টিপাতের জেরে এই মুহূর্তে হিমাচল প্রদেশের অবস্থা রীতিমতো ভয়ানক। ইতিমধ্যেই আবহাওয়া দফতর থেকে হিমাচল প্রদেশের মোট সাতটি জেলায় ‘রেড’ সতর্কতা জারি করা হয়েছে, ভারী বৃষ্টিপাত সম্পর্কে কুলু, মানালি-সহ একাধিক জেলায় সতর্কতা জারি হয়েছে। প্রবল বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মানালি, যার ফলে অনেক পর্যটককে আটকে গিয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন, অভিনেতা রুসলান মমতাজও (Ruslaan Mumtaz)। সম্প্রতি অভিনেতা সেখানে গিয়েছিলেন একটি প্রজেক্টের শুটিংয়ে। কিন্তু প্রবল বৃষ্টিতে তিনি আটকে পড়েছেন, কাজ করছে না মোবাইলের নেটওয়ার্ক। তাই কারুর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না অভিনেতা। যাতায়াতের ব্যবস্থা না থাকায় ফিরতে পারছেন না বাড়িও।

এদিন রুসলান কোনও রকমভাবে ইন্টারনেটের সাহায্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানালেন, প্রবল বন্যার কারণে তিনি মানালিতে আটকা পড়ে গিয়েছেন। বন্যা কতটা বিপজ্জনক নিজের চোখে দেখছি, এমনকী মানালি থেকে চণ্ডীগড় সংযোগকারী রাস্তাটি একেবারে ডুবে গিয়েছে। সবটাই ভিডিও করে জানালেন অভিনেতা। রুসলান একটি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “রাস্তা এখন আর নেই।” ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, “ভাবতে পারিনি যে, মানালিতে কোনো নেটওয়ার্ক ছাড়া আটকে যাব, রাস্তা অবরুদ্ধ হওয়ায় বাড়ি ফেরার কোনো উপায় নেই, শুটিং করতেও পারছি না। খুব সুন্দর জায়গায় কঠিন সময় কতটা ভয়ানক হয়ে যায়, তা নিজের চোখে দেখলাম।” বন্যার আগে, অভিনেতা মানালি থেকে বেশ কয়েকটি পোস্টও শেয়ার করেছিলেন। যেখানে তিনি জানিয়ে ছিলেন, “মানালি, তুমি সুন্দরী।”

এদিকে, গত সপ্তাহ থেকেই হিমাচল প্রদেশ সহ দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, চণ্ডীগড়ে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। ইতিমধ্যেই জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এদিকে বৃষ্টির কারণে, বার্ষিক অমরনাথ যাত্রা টানা তিনদিনের জন্য স্থগিত ছিল। বন্যা রীতিমতো দেশ আতঙ্কিত করেছে, একটি ভিডিওতে মানালি আল্লুর একটি হোটেলকেও ভেসে যেতে দেখা গিয়েছে। আবহাওয়া দফতর মান্ডি, কুল্লু মানালি, সিরমাউর এবং সোনালে-সহ বেশ কয়েকটি জেলায় আগামী ১৩ জুলাই পর্যন্ত একটি রেড অ্যালার্ট জারি করেছে।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন