Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কর্নাটকে আড়াই টন টমেটো বোঝাই ট্রাক ছিনতাই

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ক্রমশই মহার্ঘ হয়ে উঠেছে টমেটো। দাম এমন জায়গায় পৌঁছেছে যে বাজারে গিয়ে টমেটো কিনতে হাতে ছ্যাঁকা লাগছে সাধারণ মানুষের। পারতপক্ষে টমেটো কেনার পথেই হাঁটছেন না সাধারণ মধ্যবিত্ত। তার মধ্যেই আড়াই টন টমেটো বোঝাই একটি ট্রাক ছিনতাই করে নিয়ে পালাল দুষ্কৃতীরা। গত শনিবার এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে চিক্কাজালায়। ছিনতাই হওয়া ট্রাকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার চিত্রদুর্গা জেলার হিরিয়ুরের বাসিন্দা মাল্লেশ বিক্রির জন্য আড়াই টন টমেটো নিয়ে কোলারে যাচ্ছিলেন। মাঝপথেই টমিটো বোঝাই ট্রাকটি একটি প্রাইভেট কারকে ধাক্কা মারে। তার পরেইও ওই গাড়ি থেকে বেশ কয়েকজন নেমে ক্ষতিপূরণ বাবদ মোটা অঙ্কের টাকা দাবি করে। কিন্তু মাল্লেশ এবং ট্রাকের চালকের কাছে পথ খরচ বাদে কোনও টাকাই ছিল না। ফলে দাবিমতো টাকা দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয় বলে জানায়।

এর পরেই মাল্লেশ ও চালককে গাড়ি থেকে নামিয়ে দিয়ে টমেটো ভর্তি ট্রাক ছিনতাই করে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। প্রায় আড়াই লাখ টাকার টমেটো ছিল গাড়িতে। ওই বিপুল টাকা লোকসানের ফলে মাথায় হাত পড়েছে মাল্লেশের। গত সপ্তাহেই হাসান জেলার বেলুরের এক চাষি অভিযোগ করেছিলেন তার ২ লক্ষ ৭০ হাজার টাকার টমেটো চুরি করেছে একদল দুষ্কৃতী।

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত