রাজনীতি থেকে অবসরের ঘোষণা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর

থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতা দখলের ৯ বছর পর মঙ্গলবার অবসরের ঘোষণা দিলেন থাই প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা জানালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুত চান-ও-চা। মঙ্গলবার থাই প্রধানমন্ত্রী ঘোষণা করেন, তিনি পুনরায় নির্বাচনে অংশ গ্রহণ করবেন না এবং রাজনীতি থেকে অবসর নেবেন।

থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতা দখলের ৯ বছর পর মঙ্গলবার অবসরের ঘোষণা দিলেন থাই প্রধানমন্ত্রী। প্রয়ুতের সেনা সমর্থিত ইউনাইটেড থাই নেশন পার্টি ১৪ মে নির্বাচনে হেরে যাওয়ার পর তার এই ঘোষণা সময়ের অপেক্ষা ছিল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সংসদের ৫০০ আসনের মধ্যে মাত্র ৩৬টি জিতেছিল তার দল। আপাতত যতক্ষণ না নতুন সরকার গঠিত হচ্ছে ততদিন পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী থাকবেন থাইল্যান্ডের।

প্রয়ুত এক বিবৃতিতে বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমি প্রিয় জনগণের স্বার্থে জাতি, ধর্ম, রাজতন্ত্র রক্ষার জন্য কঠোর পরিশ্রম করেছি। এর ফল বর্তমানে জনগণ ভোগ করছে।’ তিনি আরও বলেন, ‘আমি স্থিতিশীলতা ও শান্তির জন্য দেশকে সব ক্ষেত্রে শক্তিশালী করার চেষ্টা করেছি এবং দেশীয় ও আন্তর্জাতিকভাবে অনেক বাধা অতিক্রম করেছি।’

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত