‘লোকেরা আমাকে ছোট হাতি বললে আমি খুশি হই, সেটাই আমার অনুপ্রেরণা’: দেবীনা

সাম্প্রতিক ভ্লগে লিখেছেন, "আপনারা সবাই 'ছোট হাতি', 'মিনি হাতি' মন্তব্য করেন, কেন জানি না সেগুলি আমার কানের কাছে সংগীতের মতো শোনাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রেটিদের নিয়ে ট্রোল চলছেই ক্রমাগত। সোশ্যাল মিডিয়াতে সবসময়ই নজরদারিতে থাকেন নেটিজেনরা। আর সেলিব্রিটিরাও নিজেদের যাবতীয় তথ্য আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তুলে ধরছেন। মুম্বইয়ের জনপ্রিয় টেলি দম্পতি গুরমিত চৌধুরী ও দেবিনা বন্দোপাধ্যায়। মাস কয়েক আগেই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন তিনি। তাও আবার প্রথম সন্তানের চারমাস বয়সের মধ্যেই। এই নিয়ে কম কটাক্ষের শিকার হতে হয়নি দেবিনা কে। এত তাড়াহুড়ো কিসের, দুই সন্তানকে কী করে একসঙ্গে মানুষ করবেন, এমন একাধিক মন্তব্যে জেরবার হয়ে যায় দেবীনার সোশ্যাল হ্যান্ডেল। কিন্তু অভিনেত্রী কিছুতেই কোনও তোয়াক্কা করেননি, বরং মাতৃত্বকালীন জার্নি চুটিয়ে উপভোগ করেছেন তিনি। কয়েক দিন আগেই কলকাতায় বাপের বাড়ি এসে দুই মেয়ের জন্মদিন ও অন্নপ্রাশন পালন করে গেলেন মুম্বইয়ের এই জনপ্রিয় দম্পতি।

তবে সম্প্রতি বডি শেমিং-এর জন্য নেটপাড়ার তুখোড় সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী। এবার তাঁর একটি ভ্লগ পোস্টে, দেবীনা বডি শেমিং সম্পর্কে একাধিক কথা বললেন। জানালেন, প্রায়শই তাঁকে “ছোট হাতি” এবং “মিনি হাতি”, বলে সম্বোধন করা হয়। স্বাভাবিকভাবেই বাচ্চা হওয়ার পর তাঁর শারীরিক আকৃতি অনেকটাই বেড়েছে। সেই কারণে “ছোট হাতি” এবং “বাচ্চা হাতি” বলে মন্তব্য পাচ্ছেন অভিনেত্রী।

যাইহোক, এই অবমাননাকর মন্তব্যগুলি তাঁকে একেবারেই প্রভাবিত করেনি, বরং সেগুলিকে তিনি অনুপ্রেরণা হিসাবে দেখেছেন৷ তিনি তাঁর সাম্প্রতিক ভ্লগে লিখেছেন, “আপনারা সবাই ‘ছোট হাতি’, ‘মিনি হাতি’ মন্তব্য করেন, কেন জানি না সেগুলি আমার কানের কাছে সংগীতের মতো শোনাচ্ছে। যখনই আমি এটা শুনি, আমার মনে হয় মেহনাত করনা মাত রুকো (কঠোর পরিশ্রম বন্ধ করবেন না)। যখন সমাজ আপনাকে উপহাস করবে, তখন এটি আপনি ইতিবাচকভাবে নিন। পেটের নিচে চর্বি হ্রাস করা সবচেয়ে কঠিন অংশ। কিন্তু আমি এটা করব। কারণ আমিও আবার বিকিনি পরতে চাই এবং ফ্লান্ট করতে চাই। যেমন, আমি মালদ্বীপে আছি।” দেবিনা নিয়মিত তাঁর মাতৃত্বের যাত্রা এবং তাঁর দুই মেয়ে লিয়ানা এবং দিভিশা সম্পর্কে ইউটিউব চ্যানেলে আপডেট শেয়ার করেন। দেবীনা আগেই জানিয়েছিলেন যে, তিনি এখনও গর্ভাবস্থার পরে ওজন কমাতে পারেননি। কারণ বাচ্চাদের স্তনের দুধ খাওয়াতে গেলে ডায়েট করা যায়না।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন