নিলামে উঠতে চলেছে রাজা সপ্তম এডওয়ার্ডের রাজ্যাভিষেকের সময়ে তৈরি চকলেট

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: চকলেট খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। একরত্তি শিশু থেকে শুরু করে নবতিপর-চকলেট পেলেই টপ করে মুখে পুরে দেন। কিন্তু লোভ সংবরণ করেছিলেন মেরি অ্যান ব্ল্যাকমোর নামে এক ছাত্রী। আজ থেকে ১২১ বছর আগে রাজা সপ্তম এডওয়ার্ডের রাজ্যাভিষেকের সময়ে পাওয়া এক কৌটো চকলেট খুলেই দেখেনি নয় বছরের শিশুটি। সযত্নে নিজের কাছে রেখে দিয়েছিল। অবশেষে ১২১ বছর বাদে সেই চকলেটের কৌটো নিলামে উঠতে চলেছে। ডারবি শহরের হ্যানসন্স নামে একটি নিলাম সংস্থার কাছে ইতিমধ্যেই ওই চকলেটের কৌটো পৌঁছেছে। ওই চকলেট নিলামে তুলে ১০০ থেকে ১২০ পাউন্ড পাওয়া যাবে বলে আশা করছেন নিলাম সংস্থার কর্তা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, রানি ভিক্টোরিয়ার বড় ছেলে সপ্তম এডওয়ার্ডের রাজক্যাভিষেক ঘটেছিল ১৯০২ সালের ২৬ জুন। ১৯১০ সালে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। রাজার অভিষেক উপলক্ষে ইংল্যান্ডের ডারহ্যামের বাসিন্দা নয় বছরের খুদে পড়ুয়া মেরি অ্যান ব্ল্যাকমোর এক কৌটো ভ্যানিলা স্বাদের চক;লেট পেয়েছিল। তবে না খেয়ে চকলেট ভর্তি কৌটো রেখে দিয়েছিল সে। সেই চকলেটের কৌটো বর্তমানে রয়েছে ব্ল্যাকমোরের নাতনি জেন থম্পসনের কাছে। তিনিই ওই চকলেটের কৌটো নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। ডারবি শহরে হ্যানসন্স নামের একটি নিলামকারী প্রতিষ্ঠানে বিক্রির জন্য ওই চকোলেটের কৌটো পাঠিয়েছেন।

১২১ বছরের পুরনো চকলেটের কৌটো দেখে চমকে গিয়েছিলেন নিলামকারী প্রতিষ্ঠানের কর্ণধার মরভেন ফেয়ারলাই। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকেই চকলেটের কৌটোটিকে নিলামে তোলা হবে। ভ্যানিলা স্বাদের ওই চকলেট তৈরি হয়েছিল দক্ষিণ–পশ্চিম ইংল্যান্ডের বর্নভিল গ্রামে। রাজকীয় স্মৃতি যেহেতু জড়িত তাই ১২১ বছরের পুরনো চকলেট নিলামে কিনতে অনেকেই আগ্রহী হবেন বলে আশাবাদী ফেয়ারলাই।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত