হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘লাপাতাগঞ্জ’-খ্যাত অভিনেতা অরবিন্দ কুমার

তিনি আমার সঙ্গে তাঁর আর্থিক অভাব নিয়ে কথা বলতেন, কারণ মহামারীর পরে, অভিনেতার জীবন ধারণ খুব কঠিন হয়ে পড়েছিল এবং তিনি লড়াইও করছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন ইন্ডাস্ট্রিতে একের পর এক শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘লাপাতাগঞ্জ’ (সিটকম)- ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা অরবিন্দ কুমার। যিনি সিরিজে চৌরাসিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শোয়ের প্রধান অভিনেতা রোহিতাশ্ব গৌর। তাঁর কথায়, অরবিন্দ কুমার বহুদিন ধরেই আর্থিক অভাবে ভুগছিলেন। গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অরবিন্দ। এদিন শুটিংয়ের জন্যে যখন বেরিয়েছিলেন তখনই হৃদরোগে আক্রমণের শিকার হন অভিনেতা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় অভিনেতার।

ইন্ডিয়ানএক্সপ্রেস ডটকমের সঙ্গে কথা বলতে গিয়ে, রোহিতাশ্ব বলেছেন, “হ্যাঁ, তিনি দুদিন আগে মারা গিয়েছেন অভিনেতা, যা কিনা সত্যই খুব দুর্ভাগ্যজনক খবর। লাপতাগঞ্জ শেষ হওয়ার পর তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ ছিল। তখনই জানতে পারি অভিনেতা আর্থিক অভাবে ভুগছিলেন।রোহিতাশ্ব, যিনি বর্তমানে ‘ভাবী জি ঘর পার হ্যায়’ সিরিয়ালে অভিনয় করছেন। তবে প্রয়াত অভিনেতার পরিবারের সঙ্গে তাঁর এখনও যোগাযোগ হয়নি।

অভিনেতা বলেছেন, “তিনি আমার সঙ্গে তাঁর আর্থিক অভাব নিয়ে কথা বলতেন, কারণ মহামারীর পরে, অভিনেতার জীবন ধারণ খুব কঠিন হয়ে পড়েছিল এবং তিনি লড়াইও করছিলেন। এমন কঠিন সময়ে অভিনেতার সাহায্য করতে কেউ এগিয়ে আসে না। তবে আমি ভাগ্যবান যে, আমি কাজ পেয়েছিলাম। সেই কারণেই মানসিক চাপই তাঁর হার্ট অ্যাটাকের কারণ। আমি এখন তার স্ত্রীর ফোন নম্বর পেয়েছি। আমরা বন্ধুরা সবাই এখন পরিকল্পনা করছি যে আমরা যেভাবে পারি তাঁর স্ত্রী এবং সন্তানদের আর্থিকভাবে সাহায্য করব।” গত বছরই ‘ভাবী জি ঘর পার হ্যায়’-এর সহ-অভিনেতা দীপেশ ভান মারা গিয়েছেন। এরপর প্রয়াত অভিনেতার ইন্ডাস্ট্রির বন্ধুরা তহবিল সংগ্রহ করতে দীপেশের পরিবারকে সাহায্য করেন।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন