প্রধানমন্ত্রীর গায়ে জল ছুড়ে মারা নিয়ে কসোভো সংসদে হাতাহাতি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী আলবিন কুর্তির গায়ে জল ছুড়ে মারা নিয়ে বৃহস্পতিবার কসোভোর সংসদ রণক্ষেত্রের চেহারা নিল। শাসক ও বিরোধী দলের সদস্যরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। একে অপরকে লক্ষ্য করে কিল, চড়, ঘুষি চালালেন মনের সুখে। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় নিরাপত্তা রক্ষীদের। তারাই যুযুধান দুই পক্ষকে সরিয়ে নিয়ে যান। গোটা ঘটনার নিন্দা করেছেন কসোভোর প্রেসিডেন্ট ভিজোসা ওসমানি।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার দেশের সংসদে ভাষণ দিচ্ছিলেন কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি। আর তাঁর ভাষণের সময়েই বিরোধী দলের এক সাংসদ সামনে গিয়ে তাঁকে ও পাশে বসা উপপ্রধানমন্ত্রীকে লক্ষ্য করে জল ছোড়েন। ব্যস আর যায় কোথায়। প্রতিবাদ জানাতে বিরোধী দলের ওই সাংসদের দিকে তেড়ে যান কুর্তির দলের সাংসদরা। নিমিষেই হাতাহাতি শুরু হয় দুই পক্ষের সাংসদদের মধ্যে। একে অন্যকে লক্ষ করে ফ্রি স্টাইলে কিল, চড়, ঘুষি চালাতে থাকেন। কার্যত বক্সিং রিংয়ে পরিণথ হয় সংসদ কক্ষ। বেশ কয়েকজন দুই পক্ষের মধ্যে মারামারি থামানোর চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু যুযুধান সাংসদরা সহজে রণে ভঙ্গ দিতে রাজি ছিলেন না।

পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তা রক্ষীরা এসে প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে সরিয়ে নিয়ে যান। পরে মারামারিতে মত্ত আইনপ্রণেতাদেরও সরিয়ে দেয়। গোটা ঘটনার নিন্দা করেছেন কসোভোর প্রেসিডেন্ট ভিজোসা ওসমানি। সাংসদদের আচরণের নিন্দা করে বলেছেন, ‘যেভাবে স্কুলের ছোট পড়ুয়াদের মতো আইণ প্রণেতারা সংসদ কক্ষের মধ্যে মারামারি করেছেন তা লজ্জাজনক। গোটা বিশ্বের কাছেই দেশের মাথা হেঁট করে দিয়েছে।’

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত