সৌদিতে আসবাব কারখানায় ভয়াবহ আগুনে মৃত্যু সাত বাংলাদেশি-সহ ৯ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সংসারের জোয়াল টানতে পাড়ি দিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। কিন্তু আর দেশে ফেরা হল না। শুক্রবার বিকেলে ভয়াবহ আগুন কাড়ল সাত বাংলাদেশি শ্রমিকের প্রাণ। কিন্তু সাত শ্রমিকের মধ্যে তিন জনের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। নিহত শ্রমিকদের দেহ সৌদিতেই সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের এক আধিকারিক জানিয়েছেন, গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ আল হাকসা জেলার দাম্মাম শহরের হুফুপ সানাইয়ারআল মনসুরা শিল্প তালুকে অবস্থিত একটি আসবাব তৈরির কারখানায় আগুন লেগে যায়। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় নিমিষেই আগুন বিধ্বংসী হয়ে ওঠে। ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। ধ্বংসস্তুপ থেকে নয় শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। তার মধ্যে সাতজন বাংলাদেশি শ্রমিক। একজন ভারতীয় ও একজন স্থানীয় বাসিন্দা।

বাংলাদেশর যে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে তার মধ্যে চার জনের বাড়ি নাটোর ও একজনের বাড়ি রাজশাহীতে। সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বাকি তিন নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর। তিনি অন্যান্য কারখানায় কর্মরত বাংলাদেশিদের সঙ্গে কথা বলে ওই তিনজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত