অনুমতি পেলেও সুইডেনে তোরাহ-বাইবেল পোড়ানোর কর্মসূচি বাতিল মুসলিম যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি, স্টকহোম: মুসলিমদের ধর্মীয় উ‍ৎসব ঈদ উল আযহার সময়ে সুইডেনের রাজধানী স্টকহোমের এক কেন্দ্রীয় মসজিদের সামনে কোরান পুড়িয়েছিলেন  ইরাকি শরণার্থী যুবক সালওয়ান মোমিকা। ওই ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। নিন্দায় সরব হয়েছিল জাতিসঙ্ঘ থেকে শুরু মুসলিম দেশগুলি। বিশ্বজুড়ে নিন্দার ঝড়ের মধ্যেই এক মুসলিম যুবককে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল ও ইহুদিদের ধর্মগ্রন্থ তোরাহ পোড়ানোর অনুমতি দিয়ে ফের সমালোচনার মুখে পড়েছিল সুইডিশ পুলিশ। শনিবার স্টকহোমের ইজরায়েলি দূতাবাসের সামনেই ওই দুই ধর্মগ্রন্থ পোড়ানোর কথা ছিল আহমেদ আল্লাউসের। কিন্তু শেষ পর্যন্ত ওই পরিকল্পনা বাতিল করেছেন তিনি।

সুইডিশ পুলিশের কাছ থেকে বাইবেল ও তোরাহ পোড়ানোর অনুমতি পাওয়ার পরে এদিন স্টকহোমে ইজরায়েলি দূতাবাসের সামনে হাজির হয়েছিলেন ৩২ বছর বয়সী আহমেদ আল্লাউস। হাজির ছিল বিশ্বের নামী সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। যাতে দু-ই ধর্মগ্রন্থ পোড়ানোর সময়ে আল্লাউসের ওপরে আক্রমণ না হয় তা সুনিশ্চিত করতে তাঁকে ঘিরে রেখেছিলেন ডজন খানেক পুলিশ আধিকারিক। কিন্তু সবাইকে বিস্মিত করে পকেট থেকে গ্যাস লাইটার মাটিতে ছুড়ে ফেলেন আল্লাউস, বাইবেল-তোরাহ পোড়ানোর পরিবর্তে প্যালেস্তানিয়দের ওপরে ইজরায়েলি সেনাদের নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখান। দুই ধর্মগ্রন্থ পোড়ানোর কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সুইডিশ পুলিশ কর্তারা।

অনুমতি পাওয়ার পরেও বা্ইবেল-তোরাহ পোড়ানোর কর্মসূচি কেন বাতিল করলেন সেই প্রশ্নের জবাবে আল্লাউস সাংবাদিকদের বলেন, ‘কেউ যদি ইসলাম ধর্মের সমালোচনা করে, তা গ্রহণযোগ্য। কিন্তু ধর্মীয় গ্রন্থ পোড়ানোকে কোনও ভাবেই মত প্রকাশের স্বাধিনতা হিসেবে মানা যায় না। আমারও বাইবেল-তোরাহের মতো পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোর কোনও উদ্দেশ্য ছিল না। শুধু কোরান পোড়ানোর মতো ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতেই বাইবেল-তোরাহ পোড়ানোর অনুমতি চেয়েছিলাম।’

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত