মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ফের বন্দুক হামলা, মহিলা-সহ নিহত চার

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ফের মার্কিন মুলুকে বন্দুক হামলা। ফের ঝরল রক্ত। শনিবার সকালে জর্জিয়ার হ্যাম্পটনে আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন এক মহিলা-সহ চারজন। এলোপাথাড়ি গুলি চালানোর পরেই গাড়ি ছিনতাই করে পালিয়ে যায় বন্দুকবাজ। হ্যাম্পটনের শেরিফ কার্যালয়ের পক্ষ থেকে পলাতক আততায়ীর ছবি প্রকাশ করার পাশাপাশি ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে। যদিও কী কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা জানা যায়নি।

হ্যাম্পটন পুলিশের প্রধান জেমস টার্নার জানিয়েছেন, শনিবার সকাল পৌনে এগারোটা নাগাদ ডগউড লেক এলাকায় একটি বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় আন্দ্রে লংমোর নামে এক ব্যাক্তি। এলোপাথাড়ি গুলিতে এক মহিলা-সহ চার জন ঘটনাস্থলেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন। নৃশংস হত্যাকাণ্ডের পরেই কালো রঙের একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যায়। পলাতক আততায়ীকে ধরতে তল্লাশি অভিযান চলছে। যে কোনও মূল্যে ঘাতককে ধরা হবে।  কী কারণে ওই হত্যাকাণ্ড সংগঠিত হল তা নিয়ে কিছু বলতে রাজি হননি হ্যাম্পটন পুলিশ প্রধান। তবে নৃশংস হত্যালীলার পিছনে পারিবারিক শত্রুতা থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

হেনরি কাউন্টির শেরিফ রেজিনাল্ড স্ক্যান্ড্রেট ঘাতক লংমোরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। পাশাপাশি পলাতক খুনির উদ্দেশে হুঙ্কার ছুড়ে বলেছেন, ‘আপনি যেখানেই থাকুন, গর্তের ভিতরে থাকলেও খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে।’ উল্লেখ্য, চলতি বছরের প্রথম ছয় মাসে মার্কিন মুলুকে রেকর্ড পরিমাণ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত