তামিলনাডুর উচ্চ শিক্ষামন্ত্রীর বাড়িতে আচমকা ইডির হানা

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী মহাজোটের দ্বিতীয় বৈঠকের কয়েক ঘন্টা আগে সোমবার সকালে তামিলনাডুর উচ্চ শিক্ষামন্ত্রী কে পনমুড়ির বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। উচ্চ শিক্ষামন্ত্রীর পাশাপাশি তাঁর ছেলে তথা কাল্লাকুরুচির ডিএমকে সাংসদ গৌতম সিগামণির বাড়িতেও তলাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। আর মহাজোটের বৈঠকের কয়েক ঘন্টা আগে দলের দুই জনপ্রতিনিধির বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দিয়েছেন ডিএমকে সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

গত মাসেই অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে তামিলনাডুর বিদ্যু‍ৎমন্ত্রী ভি সেন্থিল বালাজিকে গ্রেফতার করেছিল ইডি। ওই গ্রেফতারি ঘিরে তামিলনাডুর রাজ্যপাল আর এন রবির সঙ্গে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্ঘাত তুঙ্গে উঠেছিল। ডিএমকের অভিযোগ, বিজেপির হয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আসরে নেমেছে ইডি।

সেন্থিল বালাজিকে গ্রেফতার নিয়ে বিতর্কের রেশ মিটতে না মিটতে এদিন সকাল সাতটা নাগাদ চেন্নাইয়ে উচ্চ শিক্ষামন্ত্রী কে পনমুড়ির সরকারি আবাস, ভিল্লুপুরমে তাঁর ব্যক্তিগত বাসভবন সহ বিভিন্ন জায়গায় হানা দেয় ইডির আধিকারিকরা। এমনকি অফিস ও বাড়িতে থাকা কর্মীদেরও বের করে দেন তদন্তকারীরা। তবে কী কারণে এই তল্লাশি সে বিষয়ে ইডির পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। উল্লেখ্য সম্প্রতি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি ও জমি দখলের অভিযোগ থেকে তামিলনাডুর উচ্চ শিক্ষামন্ত্রীকে বেকসুর খালাস দিয়েছিল আদালত। আর ওই খালাসের কয়েকদিনের মধ্যেই ইডির হানা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান