কোথায় বসবে আগামী বছরের আইপিএলের আসর, জানাল বিসিসিআই

গত দু’বছর ধরে ভারতের মাটিতে করা যায়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত দু’বছর ধরে ভারতের মাটিতে করা যায়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগটি সম্পন্ন করতে হয়েছে আরব আমিরশাহির মাটিতে।

গত মরশুমের প্রথমদিকে চেষ্টা করলেও বেশ কয়েকটি ম্যাচ হওয়ার পর করোনা দাপটে মাঝপথেই বন্ধ হয়ে যায় আইপিএল। এরপর গত সেপ্টেম্বর মাসে আমিরশাহিতেই অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি। তবে আগামী বছর কোথায় হবে আইপিএল? এই নিয়ে বেশ সংশয়ে ছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

তবে তাদের সকলের জন্য এল খুশির খবর। ২০২২ সালের আইপিএলের আসর বসবে ভারতের মাটিতেই। এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ।

চেন্নাইতে একটি অনুষ্ঠানে এসে তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি জানি আপনারা সকলেই চিপকে বসে চেন্নাই সুপার কিংসের খেলা দেখতে চান। সেই সময় আসতে আর খুব বেশি দেরি নেই। এর পরের আইপিএল ভারতেই হবে। দু’টি নতুন দল যোগ দেওয়ায় এবারের টুর্নামেন্ট আরও আকর্ষণীয় হতে চলেছে’।

সেই সঙ্গে তিনি আরও বলেন যে, ‘সামনেই নিলাম হবে। প্রতিটি দল কেমন হবে সেটা দেখার জন্যই অপেক্ষা করে রয়েছি। আশা করছি ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যালেন্সড দলই বানাবে’।    

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স