আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছত্তিশগড়ে মদ কেলেঙ্কারিতে ইডির তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ছত্তিশগড়ের ২ হাজার কোটি টাকার আবগারি কেলেঙ্কারির তদন্তে বড়সড় ধাক্কা খেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষেণ কাউল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ ইডির তদন্তের উপরে স্থগিতাদেশ জারি করেছে। শীর্ষ আদালতের নির্দেশে বিধানসভা ভোটের আগে অনেকটাই স্বস্তিতে ছত্তিশগড়ের কংগ্রেস সরকার।

কয়েক মাস আগে আচমকাই ছত্তিশগড়ে ২ হাজার কোটি টাকার মদ কেলেঙ্কারির অভিযোগ তুলে তদন্তের নামে আসরে নামে ইডি।  আর ওই তদন্তের নামে রাজ্যের একাধিক সরকারি আধিকারিক ও কর্মীকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ছত্তিশগড়ের কংগ্রেস সরকার। মামলার শুনানির সময়ে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবল অভিযোগ করেন, মদ কেলেঙ্কারিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নাম জড়ানোর জন্য চাপ দিচ্ছেন ইডির তদন্তকারীরা। ফলে আতঙ্কে রয়েছেন সরকারি আধিকারিকরা।

গত মে মাসেই মামলার শুনানির সময়ে শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কিষেণ কাউল ও বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, ‘আপনারা ভয়ের পরিবেশ তৈরি করবেন না। এটা আপনাদের সংস্থার সুনামের জন্য খুব একটা ভাল উদাহরণ হচ্ছে না।’  এদিন মামলার শুনানির সময়ে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবল ফের অভিযোগ করেন, শীর্ষ আদালত গত মে মাসে সতর্ক করে দেওয়ার পরেও ইডির তদন্তকারীরা সরকারি আধিকারিক ও তাদের পরিবারের সদস্যদের লাগাতার হুমকি দিয়ে যাচ্ছেন। গ্রেফতারের ভয় দেখাচ্ছেন। এমনকি তাদের সম্পত্তির বিস্তারিত জানাতে চাপ দিচ্ছেন। যাতে ওই সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে।’ ওই কথা শুনেই ইডির তদন্তে স্থগিতাদেশ দেন বিচারপতিরা।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ