কোরান পোড়ানোর জের, বাগদাদে সু্ইডিশ দূতাবাসে আগুন ধরিয়ে দিল ক্ষুব্ধ জনতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কোরান পোড়ানোর অনুমতি দেওয়ার প্রতিবাদে ইরাকের রাজধানী বাগদাদে সুইডিস দূতাবাসে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। আগুনে দূতাবাসের কোনও কর্মী হতাহত না হলেও প্রচুর পরিমাণ নথি ও সম্পত্তি নষ্ট হয়েছে। পরে গিয়ে দমকলের কর্মীরা আগুন নেভান। অগ্নিসংযোগ নিয়ে সুইডিশ দূতাবাসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

মুসলিমদের অন্যতম উ‍ৎসব ঈদ উল আযহার মুখেই সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র ধর্মগ্রন্থ কোরান পোড়ানোর অনুমতি দিয়েছিল সুইডিস পুলিশ। ওই অনুমতি পাওয়ার পরেই স্টকহোমের এক কেন্দ্রীয় মসজিদের সামনে কোরান পোড়ান এক ইরাকি শরণার্থী যুবক। ওই ঘটনা নিয়ে গোটা বিশ্বেই নিন্দার ঝড় ওঠে। মুসলিম দেশগুলির পক্ষ থেকে সুইডেন সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়। এমনকি জাতিসঙ্ঘের পক্ষ থেকেও ঘটনার নিন্দা করা হয়। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন বিশ্বের মুসলিমরা।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ জানিয়েছে, স্টকহোমে কেন্দ্রীয মসজিদের সামনে কোরান পোড়ানোর ঘটনার প্রতিবাদে বাগদাদে অবস্থিত সুইডিশ দূতাবাসের সামনে বিক্ষোভ দেখানোর ডাক দিয়েছিলেন প্রভাবশালী শিয়া নেতা মোকতাদা আল সদরের। সেই ডাকে সাড়া দিয়ে বুধবার গভীররাতে সুইডিশ দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান শিয়া সম্প্রদায়ের কয়েকশো মানুষ। তার পরে দেওয়াল টপকে দূতাবাসের ভিতরে ঢুকে আগুন ধরিয়ে দেন। দূতাবাসের ভিতরে অগ্নিসংযোগের ঘটনায় সুইডিশ সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া না জানানো হলেও ইরাকের বিদেশ মন্ত্রক ঘটনার নিন্দা করেছে। সেই সঙ্গে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত