পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত তিন পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের রক্তে ভিজল পাকিস্তানের মাটি। বৃহস্পতিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খাইবার জেলায় এক প্রশাসনিক ভবনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন তিন পুলিশ কর্মী। গুরুতর জখম হয়েছেন বেসামরিক নাগরিক-সহ সাত জন। দুই হামলাকারীও প্রাণ হারিয়েছেন। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত ওই হামলার দায় নেয়নি। নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পুলিশের আইজি আখতার হায়াত জানিয়েছেন, এদিন দুপুরে খাইবার জেলার বড়া বাজারে প্রশাসনিক ভবনে (তহশিল অফিস) ঢোকার চেষ্টা চালায় দুই আত্মঘাতী হামলাকারী। একজন মূল প্রবেশদ্বার থেকে ও অন্যজন পিছনের গেট দিয়ে। কিন্তু নিরাপত্তা রক্ষীদের সন্দেহ হওযায় দুজনকে আটকানো হয়। এর পরেই দুই আত্মঘাতী হামলাকারী পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালান নিরাপত্তা রক্ষীরা। গুলির লড়াইয়ে দুই হামলাকারী নিকেশ হলেও তাদের শরীরে থাকা বোমা ফেটে যায়। সেই বিস্ফোরণে তিন পুলিশ কর্মী ঘটনাস্থলেই প্রাণ হারান।

বোমার টুকরো ছিটকে গুরুতর জখম হয়েছেন পাঁচ পুলিশ কর্মী-সহ সাত জন। তাদের উদ্ধার করে সৃথানীয হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। আত্মঘাতী বোমা হামলায় তিন পুলিশ কর্মীর মৃত্যুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত