গুজরাত নয়, বিনিয়োগের জন্য কর্নাটক-তামিলনাডুকে বেছে নিল ফক্সকন

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে বেদান্ত গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে সেমিকন্ডাক্টর কারখানা তৈরির উদ্যোগ থেকে আগেই সরে দাঁড়িয়েছিল তাইওয়ানের সংস্থা ফক্সকন। এবার নতুন বিনিয়োগের জন্য গুজরাতকে না বেছে বিজেপি শাসিত কর্নাটক ও তামিলনাডুকেই বাছল আই ফোনের নির্মাতা অ্যাপলের সহকারী সংস্থা। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পরে বুধবার তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করেছেন ফক্সকনের সিইও ব্র্যান্ড চেং। তামিলনাডুতে বিনিয়োগের ইচ্ছেপ্রকাশও করেছেন। কেন গুজরাতে বিনিয়োগের রাস্তায় হাঁটল না তাইওয়ানের সংস্থাটি তা নিয়ে জোর চর্চা শুরু হযেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন চুরমার করে গত ১০ জুলাই গুজরাতে সেমিকন্ডাক্টর চিপ তৈরির কারখানা তৈরির উদ্যোগ থেকে সরে দাঁড়ানোর কথা জানায় ফক্সকন। বেদান্ত গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে দেড় লক্ষ কোটি টাকার বেশি খরচ করে ওই কারখানা গড়ে তোলার কথা ছিল তাইওয়ানের সংস্থাটির। ওই কারখানায় লক্ষাধিক কর্মসংস্থানের কথা ছিল। ফক্সকনের সিদ্ধান্তে রাম ধাক্কা খেয়েছিল গুজরাত সরকার। বেদান্তের পরিবর্তে অন্য কোনও শিল্পগোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে যাতে রাজ্যে চিপ তৈরির কারখানা গড়ে তোলে তার জন্য ফক্সকনের শীর্ষ কর্তাদের প্রস্তাবও দিয়েছিল গুজরাত সরকার।

কিন্তু গুজরাতে এক কানা-কড়িও বিনিয়োগ করতে চাইছে না তাইওয়ানের সংস্থাটি। তাই মোদির রাজ্যে চিপ তৈরির কারখানার উদ্যোগ থেকে সরে আসার পরেই কর্নাটকে ৮,৮০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে। বুধবার তামিলনাডুতে গিয়ে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করেছেন সংস্থার শীর্ষ কর্তারা। তবে কত টাকা বিনিয়োগ করা হবে তা জানাননি ফক্সকনের শীর্ষ কতারা।   

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল