পানীয় জলের দাবিতে রানিবাঁধে পথ অবরোধ গ্রামের প্রমিলাবাহিনীর

Share:

নিজস্ব প্রতিনিধি ,বাঁকুড়া: বৃহস্পতিবার বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের তালগড়া গ্রামের মহিলারা খাতড়া-রানীবাঁধ রাজ্য সড়কের(State High way) উপর রানীবাঁধ (Ranibadh)বাজার লাগোয়া তালগড়া মোড়ে পানীয় জলের দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।

মূলত ওই গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে এলাকায়। গ্রামে রয়েছে প্রায় দেড়শ থেকে দুশোটি পরিবারের বসবাস। বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের কল এখনো বসেনি। রাস্তার পাশে নলবাহিত পানীয় জলের যে কলগুলি রয়েছে সেগুলোতে জল সরবরাহ হয় অনিয়মিতভাবে।ফলে দীর্ঘদিন ধরে চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের। সমস্যার কথা প্রশাসনকে বারবার জানানো হলেও এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল থেকে গ্রামের মহিলারা দলবদ্ধ ভাবে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়, রাজ্য সড়কের মাঝে জলের কলসি,হাঁড়ি,বালতি রেখে প্রায় এক ঘণ্টা ধরে চলে পথ অবরোধ।

এই পথ অবরোধের ফলে খাতড়া-রানীবাঁধ রাজ্য সড়কে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। রাস্তার উপর দাঁড়িয়ে পরে মোটরসাইকেল, বাস,ছোটো বড় চারচাকা সহ বহু গাড়ি।খবর পেয়ে অবরোধস্থলে এসে পৌঁছায় রানীবাঁধ থানার বিশাল পুলিশ বাহিনী। অবরোধকারীদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন তাদের অভিযোগের কথা শুনে সমস্যা সমাধানের আশ্বাস পেলে অবশেষে অবরোধ(Road Block) ওঠে। অবরোধকারীরা জানান, “পুলিশ জানিয়েছে পানীয় জলের জন্য দ্রুত জলের ট্যাঙ্ক পাঠানো হবে গ্রামে। পাশাপাশি নিয়মিতভাবে গ্রামে নলবাহিত পানীয় জল সরবরাহের যে সমস্যা রয়েছে তা সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন